নিজের জন্মদাত্রী মায়ের মুখোমুখি ফুলকি! নিজের মেয়েকে কি চিনতে পারবেন রানী মা? দুর্ধর্ষ আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় সাংবাদিকরা ফুলকির সাক্ষাৎকার নেয়। ফুলকির সাথে ম্যাচে কি কি হয়েছে শেষ দিন কিভাবে ফুলকি ষড়যন্ত্রের শিকার হয়েছে। সবকিছু তার মুখ থেকে শোনে। এরপরে সবশেষে ফুলকির বাবা আসে। ফুলকি বাবাকে খুশি হয়ে যায়। এবং আবদার করে বাবার সাথে সে ছোটবেলার মতো গাড়ি করে ঘুরতে যাবে। তারপর রোহিত এবং বাড়ির বড়দের অনুমতি নিয়ে ফুলকি বাবার সাথে ঘুরতে বেরিয়ে পড়ে। কিন্তু মাঝরাস্তায় হঠাৎ এ কতগুলো গুন্ডা ফুলকিদের পথ আটকে দাঁড়ায়। ঘটনাটা কি হয়েছে দেখতে গেলে ফুলকিও বাবার গলায় ছুরি ধরে দাঁড়িয়ে পড়ে গুন্ডারা। এরপর ফুলকি ওই গুন্ডাদের সাথে মারপিট করে তার বাবাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। বাড়ি এসে রোহিতকে সমস্ত ঘটনা জানায় ফুলকি। রোহিত সব ঘটনা শুনে অবাক হয়ে যায়।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki New Episode

রোহিত ফুলকিকে বারবার সাবধান করে দেয়। এদিকে বিরাট সাফল্যের পরেও ফুলকি নিজের মা, নিজের পরিবারকে এখনো খোঁজে। নিজের মায়ের জন্য ফুলকির খুব কষ্ট হয়। কেন তার মা তাকে ছেড়ে দিলো কেন ফুলকি তার পরিবারের থেকে আলাদা হয়ে গেলো এসব জানতে ইচ্ছে করে। মায়ের কথা মনে করে ফুলকি রোহিতকে জড়িয়ে কেঁদে ফেলে। রোহিত ফুলকিকে শান্ত করার চেষ্টা করে।

এরপর গল্পে আসে বড়সড়র টুইস্ট। দেখা যায় নবাবগঞ্জের রাজবাড়ির রানিমার হারিয়ে যাওয়া মেয়ে হল ফুলকি। আগামী পর্বে তাই দেখানো হবে। নিজের সন্তান, স্বামীকে হারিয়ে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। তার কিছুই মনে নেই। এক কোলবালিশকে নিজের ছোট্ট মেয়ে ভেবে তাকে নিয়ে সারাদিন থাকে। আর সেই রাজবাড়ির পুরো সম্পত্তি দখল করে রয়েছে তার সতীন যে তার স্বামীকে কেড়ে নিয়েছে এবং ফুলকিকে তিনি সরিয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ ‘কারোর বুকে মাথা রেখে শান্তি পেলাম না!’- ব্যক্তিগত জীবনে না পাওয়ার আক্ষেপ! আবেগ প্রবণ অভিনেত্রী সোমা ব্যানার্জি!

এদিকে ফুলকি সারাদিন নিজের মায়ের কথা ভাবছিল বলে রাতে মাকে নিয়ে দুঃস্বপ্ন দেখে। তাই জন্য চিৎকার করে ওঠে। ফুলকির চিৎকার শুনে রোহিত ভয় পেয়ে যায়। তারপর ফুলকিকে শান্ত করে জল খাওয়ায়। ফুলকি বলে সে তার স্বপ্নে একটা গান শুনতে পেয়েছে, আর তার মাকে খুঁজছিল। তারপর রোহিত কোনমতে ফুলকিকে সামলে নেয়। এরপর পরেরদিন ঠিক হয় বাড়ির সবাই মিলে রাজবাড়ি যাবে। ফুলকি তো খুবই খুশি এই কথা শুনে। এবারে দেখার অপেক্ষা রাজবাড়ি গিয়ে ফুলকি তার জন্ম সম্পর্কে কোনো সত্যি জানতে পারে কি না।

Back to top button