খুলে পড়লো নকল চুল! প্রমাণ নিয়ে চম্পট দিল পারুল! সবটা বুঝতে পেরে ভয়ে কাঁটা রায়ান! ফাঁস ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুল ঢোকে বয়েজ হোস্টেলে। ছেলের ছদ্মবেশে গার্ডকে মিথ্যে বলে কোনরকমে সকলের নজর এড়িয়ে যায় ওমকারের ঘরে। পারুল যে আসবে সেটা ওমকার ভাবতেই পারেনি। এরপর পারুল ওমকারকে নিজের প্ল্যান বুঝিয়ে দিয়ে লুকিয়ে পড়ে খাটের তলায়। তার কিছুক্ষণ পরেই আসে রায়ান এবং তার বন্ধুরা।

অন্যদিকে সমীরণ পারুলের বোনের ক্ষতি করার জন্য পারুলেরই এক বন্ধুকে গ্রামে নিয়ে আসে। টগরকে প্ল্যান করে ওই ছেলেটার প্রেমের জালে ফাঁসায়। টগরের ক্ষতি করেই এবারে সমীরণ পারুলের ক্ষতি করতে চাইছে। আর টগরও তেমন বোকা, শহরের সুন্দর ছেলে দেখে সেও মজে গেছে। এরপর টগরের কপালে যে কি আছে, সেটাই দেখার।
আরও পড়ুনঃ মা কালীর দেখানো পথেই ফুলকির কিস্তিমাত! সব বাধা পেরিয়ে রুদ্রর বিনাশে আরো একধাপ ফুলকি! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!
এদিকে তো পারুলও ওমকারের ঘরে লুকিয়ে থাকে। সেখানেই উপস্থিত হয় রায়ান এবং তার বন্ধুরা। আগের দিনের মতনই ওমকারকে ভয় দেখাতে থাকে। তাকে ট্রেত দেয়। আর পারুলও লুকিয়ে সেই সব ভিডিও করতে থাকে। কিন্তু বিপদ হয় যখন পারুল বয়েজ হোস্টেল থেকে বেরোতে যাবে। সকলের সামনে ধরা পরে যায় পারুল।
পারুলকে তো হোস্টেলের সবাই ঘিরে ধরে। সবার সন্দেহ হয় পারুলকে দেখে, কারণ আগে এরকম কাউকে দেখেনি তারা। আর পারুলও ঘাবড়ে যায়। যেই না পারুল পালাতে যাবে অমনি পারুলের পরচুল খুলে যায়। আর রায়ান তো সন্দেহ করে যে পারুল এসেছিল।

