মা কালীর দেখানো পথেই ফুলকির কিস্তিমাত! সব বাধা পেরিয়ে রুদ্রর বিনাশে আরো একধাপ ফুলকি! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকিকে ওই বস্তিতে একটা ছেলে খুব বিরক্ত করছে। কিন্তু ফুলকি শুধুমাত্র পরিস্থিতির জন্য চুপ আছে। রোহিত বারবার ফুলকিকে বোঝাতে থাকে মাথা ঠান্ডা রাখার জন্য। তারপর সবাই মিলে যায় যেখানে লাবুরা আছে সেখানে। ওখানেই জেঠিমা রান্না করে সবার জন্য। সবাই মিলে একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করে।

Bengali serial

কিন্তু বস্তির ওই ছেলেটি রাতের বেলা ফুলকিকে একা দেখে আবারো বিরক্ত করতে আসে। তখনই রোহিত আড়াল থেকে এসে ওই ছেলেটিকে চোখ মুখ বেঁধে ধরে। এরপর ফুলকি এবং রোহিত মিলে ছেলেটিকে মারতে থাকে। কিন্তু রোহিত বুঝে যায় এরপর আর এই বস্তিতে বেশিদিন থাকা যাবে না।

আরও পড়ুনঃ ‘অন্তত একটা বাংলা গান গাইতে পারতো, বাঙালিরাই যদি বাংলাকে ভুলে যান…’ শ্রেয়া ঘোষালকে নিয়ে জনসমক্ষে ক্ষোভ উগরে দিলেন চিরঞ্জিত চক্রবর্তী!

পরের দিন ফুলকি যখন পুকুর পাড়ে জামাকাপড় কাঁচতে যায় তখনই ফুলকিকে তার মা কালী দেখা দেয় স্বপ্নে। স্বপ্নে এসে মা কালী ফুলকিকে কি ইঙ্গিত দেয় সেটা নিয়ে ফুলকি চিন্তায় পড়ে যায়। তারপর রোহিতকেও বলে সেই স্বপ্নের কথা। ফুলকি রোহিতকে বলে দিল্লি যাওয়ার কথা, কিন্তু এখন রোহিতদের কাছে টাকা নেই, না তারা টাকা তুলতে পারবে, তাহলেই ধরা পড়ে যাবে। আর রোহিত এর এই কথা আড়াল থেকে শুনে নেয় জেঠিমা।

তাই বস্তিতে ফুলকি রোহিতের পাশাপাশি জেঠিমা আর ধানুও কাজ জোগাড় করে নেয়। রোহিতের বারণ সত্ত্বেও তারা কথা শোনে না। আসলে জেঠিমা নিজেকে অপরাধী ভাবছে এইসবের জন্য। কিন্তু অন্যের বাড়িতে কাজ করতে গিয়েই ঘটে বিপত্তি। ফুলকি ছুটে এসে রোহিতকে খবর দেয় সরকার বাড়িতে জেঠিমাকে চোর বলে ধরেছে। এবারে কিভাবে সেখান থেকে জেঠিমাকে রক্ষা করবে ফুলকি সেটাই দেখার অপেক্ষা।

Back to top button