তটিনীর বাড়িতে নতুন বিপদ! বাধ্য হয়ে নিজের আসল পরিচয় ফাঁ’স করলো পরশুরাম!

স্টার জলসার (Star Jalsha) পর্দায় নতুন শুরু হাওয়া ধারাবাহিক গুলির মধ্যে একটি হল পরশুরাম (Parshuram)। বেশ কয়েক সপ্তাহ হল ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) এবং অভিনেতা ইন্দ্রজিৎ বসু (Indrajit Bose) এই ধারাবাহিকের হাত ধরে ইন্দ্রজিৎকে বহু বছর পর আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পেয়েছি। মাঝে ছোটখাট কিছু কাজ করলেও ইন্দ্রজিৎকে প্রথম সকলে চিনেছিলেন জি বাংলার রাশি ধারাবাহিকের মাধ্যমে।

পরশুরাম ধারাবাহিকটি শুরুর দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচ্ছে। চলতি সপ্তাহে তো টিআরপি টপার হয়েছে ধারাবাহিকটি। সকলকে ছাপিয়ে একেবারে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে দর্শকদের কাছে। যেটা একেবারেই অবিশ্বাস্য ছিল। তবে ধারাবাহিকের গল্প এবং তৃণা ইন্দ্রজিতের জুটি একটু একটু করে দর্শকদের মন জিতে নিচ্ছে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে কিভাবে কর্ণ চ্যাটার্জি তটিনীকে কেস তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। তার ছেলে মেয়ের পড়াশোনা বন্ধ দেওয়ার হুমকি দিচ্ছে। তটিনী যাতে কোনো রকম ভাবে কোর্টে কেস তুলে নেয় তার জন্য তার ছেলে মেয়ের কেরিয়ার নষ্ট করে দেওয়ার হুমকি দিচ্ছে। তার ছেলে মেয়েকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে। এই কথা শুনে তটিনী বেশ ভয় পেয়ে যায় এবং পরশুরামকে ফোন করে। পরশুরাম জানাই সে যতটুকু রোজগার করে সবটুকু দিয়েই নিজের পরিবারকে রক্ষা করবে। কর্ণ চ্যাটার্জি কিছুতেই তার চাকরি খেতে পারবে না।

তটিনী বাপের বাড়িতে সকলের মুখের উপর যোগ্য জবাব দিয়ে চলে আসে এবং জানিয়ে আসে না খেতে পেয়ে থাকবে তবু বাপের বাড়ির কাছে হাত পাতবে না। এদিকে স্কুল থেকে দুই ছেলে মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসে পরশুরাম। তার স্বামীর আসল কাজের আড়ালেও অন্য আরেকটা কাজ আছে সেটা কেউই জানে না। পরশুরাম পরিচয়টা অনেকের কাছেই গোপন। এদিকে তটিনী ভীষণ ভয় পেয়ে রয়েছে তার পরিবার সন্তানদেরকে নিয়ে। কর্ণ চ্যাটার্জি তাদের মেরে ফেলার চেষ্টা করবে।

আরও পড়ুনঃ নতুনের বাড়িতে পা রাখতেই চমকে গেলো কমলিনী! লুকোচুরি শেষ করে সবার সামনে সত্যিটা মেলে ধরলো নতুন!

এরপর তো কর্ণ চ্যাটার্জি তটিনীকে ফোন করেও দেয় কেস তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। কিন্তু তটিনী কিছুতেই ভয় পায় না। পরশুরাম তাকে সব সময় সাহস যুগিয়ে এসেছে। তারপরে তটিনীদের বাড়িতে আসে তার ছেলে মেয়ের স্কুলের প্রিন্সিপাল। তিনি এসে বলেন তাদের স্কুলে ইতিমধ্যেই এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই তাদের দুটির ছেলে মেয়েকে স্কুল থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু প্রিন্সিপাল জানান তটিনী যেভাবে সাহস নিয়ে লড়াই করছে আর কেউ তার পাশে না থাকলেও তিনি তটিনীর পাশে আছেন। এবারে দেখার অপেক্ষায় আগামী পর্বে কি হয়।

Back to top button