নতুনের বাড়িতে পা রাখতেই চমকে গেলো কমলিনী! লুকোচুরি শেষ করে সবার সামনে সত্যিটা মেলে ধরলো নতুন!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

Bengali serial

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে এক এক করে সবাই নতুনের বাড়িতে এসে উপস্থিত হয়। নতুন ডলকে বলে তার বিশেষ বন্ধু আসবে ডলকে দেখতে যদি দুজন দুজনকে পছন্দ করে তাহলে আজই পাকা কথা হবে। কিন্তু ডল নতুনকে জানিয়ে দেয় ডলের পক্ষে আর অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। এরপরে নতুনের সেই বিশেষ বন্ধু আসে যার সঙ্গে নতুন ডলের সম্বন্ধ করতে চাইছে। তারপর এক এক করে মৌ তার মা সবাই আসে। মৌ এসেই প্লুটোর কথা জিজ্ঞাসা করে কিন্তু নতুন নিজের কায়দায় ভালো মতোই মৌকে নিজের জায়গাটা বুঝিয়ে দেয়। এরপরে মিটিল আসে নতুনের বাড়িতে। নতুনের সঙ্গে কথা বলে বুঝতে পারে নতুন কোন ভুল করছে না। আর মিটিল নতুনকে ভুল বোঝেনি।

আরও পড়ুনঃ টুকে নয়, এবার নিজের দমে পরীক্ষা দেবে রায়ান! পারুল রায়ানকে আলাদা করতে হাত মেলালো তূর্য শিরিন!

এরপরে সবাই মিলে নতুনের মুখ থেকে সেই বিশেষ ঘোষণার জন্য অপেক্ষা করতে থাকে। আসলে নতুন সবাইকে এক জায়গায় ডেকেছে তার দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে। সেইসঙ্গে নতুনের বন্ধুর সঙ্গে ডলের সম্পর্ক তৈরি করার ঘোষণা করবে সে। কিন্তু সবাইকে তো অনন্যা ভুল বুঝিয়েছে। ডল এবং নতুনের বিয়ের খবর রটিয়ে বেরিয়েছে সবার কাছে। কিন্তু সবার জন্য যে অন্য কিছু অপেক্ষা করছে সেটা কেউই জানে না।

মৌ এসে প্লুটোর পেছনে পড়ে যায়। প্লুটোর মৌ এর এই সমস্ত আচরণে বেশ বিরক্ত হয়। কিছুতেই মৌকে বোঝাতে পারে না যে তার মৌকে পছন্দ নয়। মৌয়ের জন্যই মিথির সঙ্গে প্লুটোর সম্পর্ক ভেঙে গেছে। তার পরেও মৌ হ্যাংলার মত প্লুটোর পেছনে পড়ে রয়েছে। যেটা প্লুটো একেবারেই পছন্দ করে না। অন্যদিকে নিজের দাদা বৌদিকে দুই পাশে নিয়ে ডলকে ডেকে নতুন বিশেষ ঘোষণার কথা জানায়। এবারে দেখার অপেক্ষা নতুনের মুখে আসল সত্যিটা জেনে সকলের ভুল ধারণা ভাঙ্গে কিনা।

Back to top button