শিবপ্রসাদকে নিয়ে সন্দেহের সূত্রপাত! আসল পরিচয় জানতে তটিনীর পেছনে লেলিয়ে দিলো গুন্ডা!

স্টার জলসার (Star Jalsha) পর্দায় নতুন শুরু হাওয়া ধারাবাহিক গুলির মধ্যে একটি হল পরশুরাম (Parshuram)। বেশ কয়েক সপ্তাহ হল ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) এবং অভিনেতা ইন্দ্রজিৎ বসু (Indrajit Bose) এই ধারাবাহিকের হাত ধরে ইন্দ্রজিৎকে বহু বছর পর আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পেয়েছি। মাঝে ছোটখাট কিছু কাজ করলেও ইন্দ্রজিৎকে প্রথম সকলে চিনেছিলেন জি বাংলার রাশি ধারাবাহিকের মাধ্যমে।
পরশুরাম ধারাবাহিকটি শুরুর দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচ্ছে। চলতি সপ্তাহে তো টিআরপি টপার হয়েছে ধারাবাহিকটি। সকলকে ছাপিয়ে একেবারে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে দর্শকদের কাছে। যেটা একেবারেই অবিশ্বাস্য ছিল। তবে ধারাবাহিকের গল্প এবং তৃণা ইন্দ্রজিতের জুটি একটু একটু করে দর্শকদের মন জিতে নিচ্ছে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, কর্ণ চ্যাটার্জি ফোন করেছিল শিবপ্রসাদকে। ফোন করে হুমকি দিতে থাকে কেস তুলে নেওয়ার জন্য বারবার সাবধান করে দেয়। কিন্তু শিবপ্রসাদ জানিয়ে দেয় তটিনী কোন ভাবেই এই কেস তুলবে না। কর্ণ চ্যাটার্জী শিবপ্রসাদের কথা শুনে ভাবতে থাকে শিবপ্রসাদ সাধারণ কোন ব্যক্তি হতে পারে না। ভীষণ ঘোরেল লোক। এবারে কর্ণ চ্যাটার্জির মনে মনে সন্দেহ শুরু করে। শিবপ্রসাদ কি পরশুরামের সাথে কোনভাবে যুক্ত? সেই নিয়ে খটকা তৈরি হয়। কিন্তু এখনই নিজের সেই সন্দেহ প্রকাশ করে না।
অন্যদিকে তটিনীর বাপের বাড়িতে তটিনীর দিদিকে সবাই মিলে ঘিরে ধরে। কবীরের বিরুদ্ধে কেস যেন তুলে নেও য়া হয় সেই কথা বারবার তাকে বলতে থাকে। কর্ণ চ্যাটার্জি প্রভাব খাটিয়ে তটিনীকে ভয় দেখায়। কিন্তু নন্দিনী জানিয়ে দেয় তটিনী কোনভাবেই এই কেস তুলবে না। কারণ কবীর গুন্ডা লাগিয়ে লাট্টুর ক্ষতি করার চেষ্টা করেছিল আর মা হিসেবে এই অন্যায় কিছুতেই মেনে নেবে না তটিনী।
আরও পড়ুনঃ অতীতের মুখোমুখি কমলিনী! এত বছর পর হঠাৎ ফিরে এলো কমলিনীর মৃ’ত স্বামী! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব
শিবাপ্রসাদকে জানিয়ে তটিনী যায় মন্দিরে পুজো দিতে। তটিনীকে একা ছাড়তে ভয় পায় শিবপ্রসাদ। তাই জন্য ডিপার্টমেন্টে ফোন করে জানিয়ে দে তটিনী মন্দিরে যাচ্ছে তার যেতে খুব বেশি হলে ১০-১৫ মিনিট সময় লাগবে। সেইটুকু সময় যেন তটিনীকে পুরোপুরি ভাবে প্রটেক্ট করা হয়। কারণ বাড়ির আশেপাশে অনেক অচেনা মুখ দেখতে পাচ্ছে। সেই নিয়ে সন্দেহ তার। তটিনীর উপর যে কোন সময় হামলা হতে পারে। এরপর ডিপার্টমেন্টের লোক ঠিক সময়ে পৌঁছে যায় মন্দিরের সামনে। কর্ণ চ্যাটার্জির প্ল্যান আর সফল হলো না। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

