অতীতের মুখোমুখি কমলিনী! এত বছর পর হঠাৎ ফিরে এলো কমলিনীর মৃ’ত স্বামী! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

Aparajita Ghosh Das

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রুদ্রর তো নিজের মাথার কোন ঠিক নেই, তাই যাকে পারে তাকে অপমান করছে। এমনকি বড় ঠাম্মিকে অপমান করতে ছাড়ে না, তার চোখ দিয়ে জল বের করে আনে। সবাই মিঠির রেজাল্ট জানার জন্য অপেক্ষা করছে। তারপর মিঠি সবাইকে জানায় সে টপ করেছে। কিন্তু এর মধ্যেও রুদ্র নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল বাড়ির সবাইকে। সে এই বাড়িতে আর থাকবে না। বর্ষার বাড়িতে গিয়ে থাকবে। অর্থাৎ নিজের শ্বশুর বাড়িতে থাকবে। একথা শোনার পর সবাই তাকে বারণ করে বেকার ছেলে শ্বশুরবাড়িতে গেলে তাকে কেউ সম্মান দেবে না। বর্ষাও বলতে থাকে এই বাড়িটা যতই নতুনের হোক না কেন ছোট থেকে এ বাড়িতে যখন মানুষ হয়ে যায় তখন এই বাড়িটা রুদ্রর।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রুদ্র হঠাৎ তার বাবার একটা ছবি বাঁধিয়ে নিয়ে আসে, বাড়িতে টাঙানোর জন্য। সকলকে আবার বরাবরের মতো বিধিয়ে বিধিয়ে কথা বলতে থাকে। তার বাবাকে সবাই ভুলে গেছে, কেউ মনে রাখেনি, একটা ফটো পর্যন্ত টানায়নি তার বাবার জন্য কেউ কান্নাকাটি করে না এটাই হলো তার বক্তব্য। এতদিন পর্যন্ত কমলিনী এবং তার শাশুড়ি কষ্ট পাবে ভেবেই এই ছবি বাড়িতে কেউ টানাতে দেয়নি। কিন্তু সেই পুরনো কষ্ট আবার নতুন করে খুঁচিয়ে বার করল রুদ্র। এখন যেহেতু তার কোন কাজ নেই তাই সে যখন পারছে যাকে যাকে পারছে অপমান করছে, কষ্ট দিচ্ছে।

আরও পড়ুনঃ মেহেন্দি উৎসবের পর্দা ফাঁস! এবার দুর্গার হাতেই হবে দুই অসুরের বিনাশ! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব 

সবাই মিলে বারবার বলতে থাকে কেন এতদিন পর্যন্ত তার বাবার ছবি টানানো হয়নি। রুদ্র এতদিন পর্যন্ত তার বাবার কোনো খোঁজ নেয়নি বাবা সম্পর্কে এতটা আগ্রহ দেখায়নি। হঠাৎ করে তার এখন বাবার প্রতি ভালোবাসা যেন জেগে উঠেছে। আসলে নতুনকে বাড়ি থেকে তাড়ানোর জন্য সে যে তাদের নিজেদের কেউ নয় সেটা বারবার তাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য এসব করছে। অন্যদিকে কমলিনীর স্বামীর মৃতদেহ পাওয়া যায়নি। তিনি এমন এক পেশার সাথে যুক্ত ছিলেন যে হঠাৎ করেই একদিন তার নিখোঁজ হয়ে যাওয়ার খবর আসে। তারপর কেটে গেছে বেশ কয়েক বছর। তিনি ফিরে না আসে সকলে ধরেই নিয়েছিলেন তিনি হয়তো পৃথিবীতে আর নেই। কিন্তু হঠাৎ করেই এত বছর পর আবার ফিরে এলেন কমলিনীর স্বামী। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button