পর্ণার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলো ক্যাপ্টেন! সপাটে গালে চড় কষালো নায়িকা! বদলা নিতে অভিমন্যুর নিশানায় সৃজন!

অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনেই সমান অপরাধী। জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা কোনদিনও কোন অন্যায় করে না এবং তার সব থেকে বড় গুণ হলো সে কখনো কোন পরিস্থিতিতে কোন কিছুকে ভয় পেয়ে অন্যায় সহ্য করে নেয় না। এই মুহূর্তে টিআরপি তালিকায় বেঙ্গল টপারের জায়গায় অবস্থান করছে নিম ফুলের মধ্যে ধারাবাহিকের নাম।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা যবে থেকে তার নতুন অফিসে জয়েন করে সেদিন থেকেই তার ওপর নজর পড়ে তাদের অফিসের বস ক্যাপ্টেনের। সেই প্রথম দিন থেকেই নানা রকম ভাবে ধারাবাহিকের নায়িকাকে নিজের ফাঁদে ফেলার চেষ্টা করে ক্যাপ্টেন অভিমন্যু সেন। কিন্তু কোনভাবেই সেটা করে উঠতে পারে না ক্যাপ্টেন। তাই সে পর্ণার উদ্দেশ্যে একটা পার্টি দেয়। আর সেখানেই সে তার নিজের কার্যসিদ্ধি করবে বলে ঠিক করে ফেলে। তবে অভিমুন্য বুঝতে পারেনি যে সবাই সমান হয় না।
নিম ফুলের মধু আজকের পর্ব ১ জুলাই (Neem Phuler Modhu Today Episode 1 July)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পার্টিতে উপস্থিত হয়ে সবার নজর কেড়ে নেয় পর্ণা। তাকে শাড়িতে এত সুন্দর দেখতে লাগে যে সবাই তার অনেক প্রশংসা করে। ক্যাপ্টেন নিজে এগিয়ে এসে নায়িকার অনেক প্রশংসা করে। তবে তার প্রশংসায় ছিল কিছু অবাঞ্ছিত শব্দ যেটা মোটেই পছন্দ হয়নি পর্ণার। এরপর সময় যত এগোতে থাকে ক্যাপ্টেনের ব্যবহার তত খারাপ হতে থাকে।
অভিমন্যুকে উচিত শিক্ষা দিলো পর্ণা
অভিমন্যু ইচ্ছে করে পর্ণার হাতে মদ ফেলে দেয়। তারপর নানা রকম ভাবে তার কাছে যাওয়ার চেষ্টা করে। আর তারপর নাচ করার অছিলায় খারাপভাবে পর্ণাকে স্পর্শ করে। আর এটা কিছুতেই মেনে নিতে পারেনি ধারাবাহিকের নায়িকা। সে ক্যাপ্টেনের গালে সপাটে এক চড় কষিয়ে দেয়। যার দরুন সেখানে উপস্থিত প্রত্যেকে একেবারে হতবাক হয়ে যায়। ক্যাপ্টেনের চামচা পূজা এই নিয়ে উল্টে পর্ণাকে দোষারোপ করলে, পর্ণা সবাইকে সত্যিটা বলে সেখান থেকে বেরিয়ে আসে।
আরো পড়ুন: আর কোন লুকোচুরি নয়, মধুবনীর সামনে এসে তাকে নিজের মনের কথা জানিয়ে দিলো ঋকদেব!
পর্ণার পাশে দাঁড়ালো সৃজন
বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল সৃজন। পর্ণা কাঁদতে কাঁদতে সৃজনের কাছে এসে তাকে জড়িয়ে ধরে। নায়িকাকে এমন অবস্থায় দেখে বেশ ভয় পেয়ে যায় সৃজন। অন্যদিকে এই গোটা ঘটনাটা দেখে ফেলে অভিমন্যু। এরপর বাড়ি ফিরে গিয়ে পর্ণা সমস্ত কথা খুলে বলে সৃজনকে। ভীষণ রেগে যায় সৃজন। সে বলে, তার আর ওই অফিসে যাওয়ার কোন দরকার নেই। পর্ণাও তাদের সম্মতি জানায়।

