নায়ক নায়িকার ঝগড়াতেই চড়ছে টিআরপি রেটিং! কাছাকাছি এলেই টিআরপির পতন! রায়ান পারুলের ঝগড়াতেই শীর্ষে পরিণীতা!

বর্তমান সময়ে ধারাবাহিকগুলি (Bengali Serial) পুরোটাই নির্ভর করে থাকে টিআরপি রেটিং (TRP Rating) এর উপরে। তাইতো প্রতি সপ্তাহের এই বিশেষ দিনের জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি প্রতিপক্ষকে টেক্কা দিতে পারল কিনা, কত টিআরপি রেটিং নিয়ে এগিয়ে রইল সেই সমস্ত খবর জানার জন্য মুখিয়ে থাকেন সকলে। প্রতি সপ্তাহের এই বৃহস্পতিবার দিনটা তাই ধারাবাহিক প্রেমীদের জন্য হয়ে ওঠে বিশেষ গুরুত্বপূর্ণ।
আর এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে জি বাংলার পরিণীতা ধারাবাহিকে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা।
কিন্তু ধারাবাহিকে যখনই রায়ান পারুলের ঝগড়ার মুহূর্তগুলি দেখানো হয় তাদের একে অপরের সাথে কম্পিটিশনের মুহূর্তগুলি দেখানো হয় তখনই ধারাবাহিকের টিআরপি রেটিং আপনা আপনি বাড়তে শুরু করে। অন্যান্য ধারাবাহিকে নায়ক নায়িকার রোমান্স তাদের প্রেম সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে পছন্দ করেন দর্শক। কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা যেন একেবারে উল্টো। এখানে ধারাবাহিকে নায়ক নায়িকার রোমান্স নয় বরং তাদের মধ্যে ঝগড়া খুনসুঁটি প্রতিযোগিতা দেখতেই পছন্দ করেন দর্শক।
পরিণীতা প্রথম ধারাবাহিক যেখানে দর্শক নায়ক নায়িকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে বেশি পছন্দ করেন। আর যখনই এই ধরনের এপিসোড দেখানো হয় পরিণীতাতে তখনই টিআরপি তালিকায় একেবারে উপর দিকে বাড়তে শুরু করে। এর আগে বহুবার লক্ষ্য করা গিয়েছে যখনই রায়ান পারুলের মধ্যে রোমান্টিক দৃশ্য দেখানো হয়েছে তখন টিআরপি রেটিং কমতে শুরু করেছে, আবার যেই রায়ান পারুলের মধ্যে ঝগড়া খুনসুঁটি মুহূর্ত দেখানো হয়েছে তখনই টিআরপি রেটিং বাড়তে শুরু করেছে।
আরও পড়ুনঃ মায়ের সুখ সহ্য হলো না ছেলের! কমলিনীর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করল বুবলাই! দুর্ধর্ষ আজকের পর্ব
যেমন বর্তমানে আবার ধারাবাহিকের পুরনো গল্প ফিরে এসেছে। রায়ান পারুল দুজনেই দক্ষিণ ভারত থেকে ফিরে এসেছে কলকাতায়। সামনেই তাদের ফাইনাল এক্সাম। এবারে রায়ান পারুল আবার একে অপরের প্রতিদ্বন্দ্ব কে সেরার সেরা সেটা প্রমাণের লড়াইয়ে নেমেছে তারা। আর প্রতিযোগিতা করতে গিয়ে তাদের মধ্যে ঝগড়া খুনসুঁটি লেগেই থাকে। দর্শক সেটা দেখতে পছন্দই করেন।

