দাদুর লাঠি থামিয়ে নতুন পরীক্ষার মুখে পারুল! এটাই নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ! কি করতে চলেছে নায়িকা?

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে শিরীনরা রায়ানের কথা মত সুস্নাতকে ধরে বেঁধে নিয়ে গিয়ে বন্দী করে রাখে। রায়ান পারুলের কথা মতনই সুস্নাতকে তারা ধরে এনেছে। সুস্নাত আগেই আন্দাজ করতে পারছিল এই সবকিছু। এই জন্য সে নিজের ব্যবসায়িক বুদ্ধি দিয়ে শিরীনদের সামনে একটা ফাঁদ পাতে। তার কোম্পানিতে চাকরির অফার করে টাকার লোভ দেখায় কিন্তু কোন কিছুতেই কোন লাভ হয় না। অন্যদিকে পারুলরাও অনেকটা নিশ্চিন্ত হয় এবার সবাই মিলে দেবজ্যোতির সঙ্গে রাকার বিয়ে দিতে পারলেই সব সমস্যার সমাধান হবে।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta Today Episode 5 February, পরিণীতা আজকের পর্ব ৫ ফেব্রুয়ারি, পরিণীতা আজকের পর্ব

রায়ান শিরীনকে ফোন করে সুস্নাতর খবর নেয়। সব ঠিক আছে কিনা সুশান্ত কোন ঝামেলা করছে কিনা। সেই সমস্ত খোঁজখবর নিতে থাকে। আর পারুলেরও প্রশংসা করে রায়ান। রায়ানের বোনের জীবন পারুলের জন্য বেঁচে গেল। শিরীন তো মনে মনে ভাবতে থাকে রায়ানের মনে পারুলের জন্য ভালো ইম্প্রেশন তৈরি হচ্ছে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। পারুলকে সে কিছুতেই রায়ানের হতে দেবে না। এজন্য ইচ্ছা করে শিরীন সবাইকে বাড়ি থেকে বের করে দিয়ে, সুস্নাতকে হাত-পা খুলে বলে বেরিয়ে গিয়ে রায়ানের দাদুর কাছে সব বলতে। আর এই সুযোগে তো সুস্নাত বেরিয়ে যায়।

পরিণীতা আজকের পর্ব ৫ ফেব্রুয়ারি (Parineeta Today Episode 5 February)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে সুস্নাত সোজা গিয়ে দেখা করে রায়ানের দাদুর সঙ্গে। এদিকে ঘরে তো সবাই মিলে রাকাকে নিয়ে দেবজ্যোতির বাড়ি যাওয়ার প্ল্যান করছিল। ঠিক সেই সময় ঘরে সুস্নাতকে নিয়ে ঢোকে দাদু। দাদুকে দেখে তো সবাই ভীষণ ঘাবড়ে যায়, বিশেষ করে দাদুর পাশে সুস্নাতকে দেখে পারুল এবং রায়ন তো একেবারে চমকে ওঠে। এরপরই দাদু সরাসরি প্রশ্ন করে কে এই মিথ্যে নাটকটা সাজিয়েছে। কেন তারা এই নাটক করল, সুস্নাত সবার সামনেই দাদুকে অপমান করতে থাকে। স্পষ্ট জানিয়ে দেয় এরকম ফ্রড ফ্যামিলিতে তিনি আর বিয়ে করবেন না। রায়ান এবং পারুল দাদুর অপমান আটকাতে গেলে দাদু তাদের উপর বেজায় চটে যায়। সবাই বুঝতে পারে দাদুর মেজাজ বেশ গরম হয়ে গেছে।

আরও পড়ুনঃ পথ দেখালো মা কালী! একের পর এক ঘুষি মেরে শালিনীর মুখ বেঁকিয়ে দিল ফুলকি!

সবাইতো দাদুর মেজাজকে ভীষণই ভয় পায়। তাই যে যার মত সরে আসে দাদুর সামনে থেকে। এদিকে পারুল দাদুকে সামলানোর জন্য তার পিছনে ছুটে যায়। কিন্তু দাদু ঘরের দরজা বন্ধ করে দেয়। তাও পারুল সেখান থেকে নড়ে না। সবাই পারুলকে বোঝানোর চেষ্টা করলেও পারুল বুঝতে চায় না। এরপরে দাদু ঘর থেকে বেরিয়ে এসে সকলের সামনে রাকার বাবা অর্থাৎ নিজের বড় ছেলেকে বেতের বাড়ি মারতে থাকে। সেই দৃশ্য দেখতে না পেয়ে পারুল দাদুকে বাধা দেয়। পারুল বলে সব দোষ তার। তাই তার শাস্তি যেন দাদু অন্য কাউকে না দেয়। দাদু যা শাস্তি দেবে পারুল মাথা পেতে নেবে। তখনই দাদু বলে পারুল যদি প্রমাণ করতে পারে দেবজ্যোতি সুস্নাত থেকে উপযুক্ত রাকার জন্য। তাহলে পারুলকে ক্ষমা করবে দাদু। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button