পথ দেখালো মা কালী! একের পর এক ঘুষি মেরে শালিনীর মুখ বেঁকিয়ে দিল ফুলকি!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে বক্সিং প্রতিযোগিতার সমস্ত আয়োজন করা হয়। বাড়ির সবার সাথে এসে খেলার ময়দানে হাজির হয় ফুলকি। শালিনীর পায়ের আওয়াজ শুনে ফুলকি তার প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করতে থাকে। এদিকে শালিনী ভাবে ফুলকি কিছুই করতে পারবে না। কিন্তু প্রথমেই শালিনীকে অবাক করে দেয় ফুলকি।

Bengali serial

ফুলকি প্রথমের দিকে বুঝতে না পারলেও ধীরে ধীরে শালিনীর পায়ের আওয়াজ, কথা বলার আওয়াজ সবকিছু লক্ষ্য করে শালিনীর উপর আক্রমণ করে। শালিনী তো অবাক হয়ে যায় ফুলকির টেকনিক দেখে। শালিনীও ফুলকিকে একেবারেই যে ছেড়ে দেয় তা নয়, সেও পাল্টা ফুলকির উপর আক্রমণ করে। ফুলকিকে কয়েকবার মেরে শুয়েও দেয় শালিনী। কিন্তু ফুলকি হার মানে না। উঠে দাঁড়ায় আবার আক্রমণ করার জন্য। এভাবেই চলতে ম্যাচ।

ফুলকি আজকের পর্ব ৫ ফেব্রুয়ারি (Phulki Today Episode 5 February)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে শালিনী ফুলকিকে মেরে শুয়ে দেয়। ফুলকি নিজের মধ্যে ওঠার ক্ষমতা হারিয়ে ফেলে। অন্যদিকে থানায় রোহিতকে ফোনে ম্যাচ দেখাতে থাকে পুলিশ অফিসার। আর তখনই ফুলকির মা কালী ফুলকি সামনে এসে হাজির হয়, মা কালীর কথা শুনে ফুলকি তার মনে শক্তি পায়, আবার উঠে দাঁড়ায়। এরপরে নিজের জোরদার ঘুষি দিয়ে শালিনীকে কুপোকাত করে শুয়ে দেয়। শালিনী আর উঠে দাঁড়াতে পারে না। অসাধারণভাবে ফুলকি জিতে যায় ম্যাচ। আর ভারতের হয়ে যে ফুলকি খেলবে সেটাও জানিয়ে দেয় নির্মাতারা।

আরও পড়ুনঃ বিরাট দুসংবাদ! শুটিং সেটে মা’রাত্মক অ’গ্নিকাণ্ড! ভয়াবহ দুর্ঘটনার ঝলসে গেল অভিনেতার উরু!

ম্যাচ শেষ হওয়ার পরে ফুলকি সবার আগে রোহিতের সঙ্গে থানায় দেখা করতে যায়। সেখানে গিয়ে ফুলকি রোহিতকে কথা দেয় যে করেই হোক সে রোহিতকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। তার জন্য শালিনীকে নিজের মুখে সত্যি স্বীকার করতে হবে। ফুলকি ভাবতে থাকে কিভাবে শালিনী মুখ থেকে কথা বার করা যায়। কারণ তাদের হাতে একটা দিনই সময় আছে। রোহিত ফুলকিকে বারবার করে সাবধান করে দেয়, যাতে ফুলকি নিজের কোন ক্ষতি না করে এসব করতে গিয়ে। সব কিছু যেন সাবধানে করে। এবার দেখার অপেক্ষা রোহিতকে বাঁচানোর জন্য ফুলকি কি করে।

Back to top button