রাকার বয়ফ্রেন্ডের কথা শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নিল সুস্নাত! পারুল রায়ান কি পারল রাকার বিয়েটা আটকাতে?

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রাকাকে নিয়ে রায়ান এবং পারুল পালানোর প্ল্যান করে দুপুরবেলা। ওই সময়টা দাদু খাওয়া দাওয়ার পর বিশ্রাম নেন, তাই ওটাই হল মোক্ষম সময়। কিন্তু পালাতে গিয়েই দেখে দাদু গেটের বাইরে কড়া সিকিউরিটির ব্যবস্থা করে রেখেছে। পারুলরা যখন জানতে চায় সিকিউরিটির ব্যবস্থা কে করেছে তখন তাদের সামনে এসে দাঁড়ায় দাদু। দাদু আগে থেকেই তাদের এই প্ল্যান আন্দাজ করতে পেরেছিল। তারপর তিনি তাদের ভেতরে যাওয়ার আদেশ করে।

বাড়িতে আসে গোপাল এবং রুক্মিণী। দাদু কড়াকড়ি ভাবে বলে দেয় বাড়ির বাইরে বেরোতে হলে তার অনুমতি সবার আগে নিতে হবে। না হলে সিকিউরিটি কোনভাবেই তাদের বাইরে বেরোতে দেবে না। এদিকে পারুল রায়ান কেউই বুঝতে পারে না কিভাবে তারা এবার রাকার এই বিয়েটা আটকাবে। সুস্নাতকে সেই জন্য সব কথা জানিয়ে দেওয়ার পরিকল্পনা করে তারা।
পরিণীতা আজকের পর্ব ৩১ জানুয়ারি (Parineeta Today Episode 31 January)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে সুস্নাতকে সবটা জানানোর পরেও কোন লাভ হয় না। তিনি জানিয়ে দেন তার কাছে বিয়েতে একটা প্রজেক্ট এর মত। তিনি ঠিক রাকাকে নিজের কাছে ধরে রাখতে পারবেন। রাকার যে কটাই বয়ফ্রেন্ড থাকুক না কেন তার তাতে কোন অসুবিধা নেই। এই কথাগুলো শোনার পরে তো পারুল রায়ানের মনে আরও সন্দেহ তৈরি হয়। পারুল ঠিক করে নেয় কিছুতেই এই ছেলের সঙ্গে রাকার বিয়ে হতে পারে না। বাড়িতে আসার সাথে সাথে সবাইকে জেরা শুরু করে দাদু। তারপরই পারুল সাহস করে দাদুকে জানায় রাকার বয়ফ্রেন্ড আছে। প্রথমে তো দাদু এমন হাবভাব করতে থাকে যেন তিনি সবটাই মেনে নিয়েছেন। দাদুর আচার আচরণ দেখে সবাই ভাবে হয়তো এবারে বিয়েটা আটকে দেবেন তিনি।
আরও পড়ুনঃ “তোমার অ’র্ন্তবাস দেখতে চাই”- পরিচালকের নোংরা প্রস্তাবের মুখে প্রিয়াঙ্কা চোপড়া! প্রতিবাদ স্বরূপ কি করেছিলেন অভিনেত্রী?
কিন্তু পরের মুহূর্তেই দাদু নিজের রূপ দেখায় সকলের সামনে। আর স্পষ্ট জানিয়ে দেন সুস্নাত সঙ্গেই রাকার বিয়ে হবে। আর এটাই তার শেষ সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত যে মানবে না তার জন্য অনেক বড় শাস্তি অপেক্ষা করছে। এরপরের দিন রাকার গায়ে হলুদের সমস্ত আয়োজন শুরু হয়ে যায়। সবাই মিলে প্ল্যান করে সিঁদুর দানের আগের মুহূর্ত পর্যন্ত এই বিয়ে আটকানোর চেষ্টা করতে হবে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

