“তোমার অ’র্ন্তবাস দেখতে চাই”- পরিচালকের নোংরা প্রস্তাবের মুখে প্রিয়াঙ্কা চোপড়া! প্রতিবাদ স্বরূপ কি করেছিলেন অভিনেত্রী?

বর্তমান সময়ে বলিউড (Bollywood) এবং হলিউড (Hollywood) দুই ইন্ডাস্ট্রিতেই নিজের রাজত্ব চালাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। একসময় বলিউডে দাঁপিয়ে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। তার ঝুলিতে রয়েছে একাধিক হিন্দি হিট সিনেমা। তবে বর্তমান সময়ে তাকে বলিউডে খুব একটা বেশি দেখা যায় না। হলিউডেই নিজের আধিপত্য বিস্তার করেছেন প্রিয়াঙ্কা।

সেখানেই এখন নিজের ক্যারিয়ার গড়ে তুলতে ব্যস্ত তিনি। তাছাড়াও প্রিয়াঙ্কা বিয়ে করেছে হলিউডের জনপ্রিয় পপ সিঙ্গার নিক জোনাসকে তাই সেই কারণে তারা নিজেদের সংসার হলিউডেই পেতেছেন। বিয়ের পর থেকেই নিক এবং প্রিয়াঙ্কাকে খুল্লামখুল্লা রোমান্স করতে ঘুরে বেড়াতে দেখা যায়। হামেশাই তাদের বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে থাকে। দুজনের রোমান্টিক মুহূর্তের বিভিন্ন ছবি এবং ভিডিও মুহূর্তের ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। বিদেশে চুটিয়ে সংসার করার পাশাপাশি হলিউডের প্রতিটি কাজে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন প্রিয়াঙ্কা। এক কথায়, অভিনেত্রী এখন আন্তর্জাতিক তারকা।

তবে জানেন কি নিজের ক্যারিয়ারের শুরুর দিকে প্রিয়াঙ্কাকেও একসময় কুপ্রস্তাব পেতে হয়েছিল। সেই সময় কাজ দেওযার নামে জনপ্রিয় এক পরিচালক প্রিয়াঙ্কার অন্তর্বাস দেখতে চান। এক বার নয়, চার বার অভিনেত্রীর অন্তর্বাস দেখানোর আবদার করে বসেন পরিচালক।

ঘটনাটি ২০০২-২০০৩ সালে, তখন প্রিয়াঙ্কার বয়স সবে ১৯। অভিনেত্রী জানিয়েছেন ‘‘একটি ছবিতে আন্ডারকভার এজেন্টের চরিত্রে অভিনয় করছিলাম। ছবিতে পোশাক খোলার একটি দৃশ্য ছিল। সেখানে বেশ কয়েকটা পোশাক পরতে চেয়েছিলাম আমি। কিন্তু পরিচালক নারাজ। তিনি বলেন, ‘তোমার অর্ন্তবাস দে‌খাতে চাই। না হলে কেউ ছবিটা দেখতে আসবে না। সামনের সিটে বসে থাকা দর্শকও দেখতে চাইবে না। যে ভাষা ও ভঙ্গিতে পরিচালক কথাগুলো বলেন তাতে অভিনেত্রী স্তব্ধ হয়ে যান। আর এক বা দু’বার নয়, প্রায় চার বার অন্তর্বাস দেখানোর কথা বলেন।”

আরও পড়ুনঃ আবার চোখে দেখতে পাবে ফুলকি! ডাক্তারের কথা শুনে আশার আলো দেখলো রোহিত! তবে তার আগেই অগ্নি পরীক্ষার মুখোমুখি ফুলকি!

মাত্র দু’দিন কাজ করেই সেই ছবি থেকে বেরিয়ে যান প্রিয়াঙ্কা। নিজের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বাড়ি ফিরে বাবা অশোক চোপড়াকে বলেন। তৎক্ষণাৎ আগাম পারিশ্রমিক ফেরত দেওয়ার উপদেশ দেন অভিনেত্রীর বাবা। তবে এই ঘটনায় অভিনেত্রী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পিছিয়ে আসেননি। তৈরি করেছেন নিজের পরিচয়।

Back to top button