সবাইকেই নাকে দড়ি দিয়ে ঘোরালো পারুল! ছাড় পেল না রায়ান! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে দ্বিতীয়বার সফল হয় পারুলের প্ল্যান। এরপরই ওই ছেলেটিকে টেনে এনে বস্তার মধ্যে বেঁধে দূরে সরিয়ে নিয়ে যায়। কিন্তু ছেলেটা প্রথমে কোনোভাবেই মুখ খুলতে চায় না। এরপর পারুলের গ্রামের লোকজন ওই ছেলেটিকে দড়ি দিয়ে টোটোর পিছনে বেঁধে টানতে টানতে নিয়ে যায়।

তারপর বাধ্য হয়ে মুখ খোলে ছেলেটি। এদিকে আরেকটি বন্ধু রায়ানকে ফোন করে খবর দেয়। কিন্তু ততক্ষণে ওই ছেলেটার মুখ থেকে সমস্ত সত্যি কথা বের করে নিয়ে রেকর্ড করে রাখে। আর রায়ান তার দাদুকে জেরা করতে গিয়ে দেখে সেখানে আগে থেকেই বসে আছে পারুলরা। তার পরেরদিন কলেজে গিয়ে ছেলেটা সবটা জানায়।
পরিণীতা আজকের পর্ব ২৪ জানুয়ারি (Parineeta Today Episode 24 January)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পারুল তার ফোনে রেকর্ড করা সব প্রমাণ শিরিনদের সামনে তুলে ধরে। এরপরে তারা খুব ভয় পেয়ে যায় এবং সবাই একেক করে ক্ষমা চাইতে থাকে পারুলের পায়ে পড়ে। পারুল তাদের স্পষ্ট করেই বলে দেয় যদি সবাই তার কাছে ক্ষমা না চায় তাহলে প্রিন্সিপালের কাছে গিয়ে এই প্রমাণ তুলে ধরবে।
এই কারণে সবাই কলেজ থেকে তাড়িয়ে দেওয়ার ভয়ে এক এক করে পারুলের পায়ে পরে ক্ষমা চায়। শিরিন, কলেজের সিনিয়ার সবাই এক এক করে ক্ষমা চেয়ে নেয়। কিন্তু যখন রায়ান সামনে এসে পারুলের কাছে ক্ষমা চাইতে যায় তখনই তার সামনে আসে দাদু। দাদু রায়ানকে স্পষ্ট ভাবে জানিয়ে দেয় যে পারুল প্রিন্সিপালের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই ভিডিও তুলে ধরবে। এরপর দাদু পারুলকে নিয়ে প্রিন্সিপালের ঘরে যায়। রায়ানরা তো ভয় পেয়ে আছে তাদের সাথে কি হবে এটা ভেবেই।
আরও পড়ুনঃ স্টেজে গান থামিয়ে জোর গলায় ধমক! মাঝপথে বন্ধ হল শো! দর্শকের অ’সভ্যতামির জবাব দিলেন মোনালি ঠাকুর!
এরপর প্রিন্সিপাল তাদের সবাইকে ডেকে এনে কলেজ থেকে বের করে দেবার কথা বলে। গার্জিয়ান নিয়ে এসে প্রিন্সিপালের সঙ্গে দেখা করার কথা বলে। সবাই প্রিন্সিপালের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে কিন্তু প্রিন্সিপাল কোন কথা শুনতে চায় না। এরপর পারুল প্রিন্সিপালকে অনুরোধ করে যাতে সবাইকে ক্ষমা করে দেয়। কারণ পারুল চায় না তার জন্য তাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাক। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

