স্টেজে গান থামিয়ে জোর গলায় ধমক! মাঝপথে বন্ধ হল শো! দর্শকের অ’সভ্যতামির জবাব দিলেন মোনালি ঠাকুর!

সঙ্গীত জগতের (Musical Industry) জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম একজন হলেন মোনালি ঠাকুর (Monali Thakur)। অনেক ছোট থেকেই গানকে নিয়ে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। খুব অল্প বয়স থেকেই প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। একের পর এক ছবিতে নিজের গানের মাধ্যমে মাতিয়ে রেখেছিলেন সবাইকে।
আমরা সকলেই জানি জনপ্রিয় গায়ক গায়িকারা মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যান। যেখানে হাজার হাজার দর্শক তাদের গান শোনার জন্য উপস্থিত হয়। দূর দুরন্ত পর্যন্ত বিভিন্ন কনসার্ট করতে যেতে হয় তাদের। মোনালি ঠাকুর ও তাদের মধ্যে অন্যতম দেশ-বিদেশে মোনালি ঠাকুরের কনসার্ট হয়ে থাকে। বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে কয়েক হাজার কনসার্টে গান গেয়েছেন মোনালি। তবে এভাবে মেজাজ হারাতে কখনোই দেখা যায়নি গায়িকাকে।

সম্প্রতি অসুস্থ শরীর নিয়েই কনসার্ট করতে কোচবিহারের দিনহাটাতে গিয়েছিলেন গায়িকা। অসুস্থ শরীর নিয়েই অনুষ্ঠান করতে গিয়েছিলেন মোনালি। গলা বসা ছিল, তবু গান থামাননি। আয়োজকদের কথা দিয়েছিলেন বলেই এই অবস্থায় গাইতে যান। কিন্তু গান করতে করতেই হঠাৎ করে এমন এক পরিস্থিতে পড়েন তিনি যে গান গাইতে গাইতে আর মেজাজ ধরে রাখতে পারেননি।
গায়ক গায়িকারা মঞ্চে উঠে গান গাইতে গাইতে অনেকটাই কাছাকাছি পৌঁছে যায় দর্শকদের। তারা অনেক সময় অনেক ধরনের আবদারও করেন তাদের কাছে। তাদের ব্যবহারে মাঝে মধ্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। এবারে দিনহাটার দর্শকদের কাণ্ডে মেজাজ হারিয়েছেন মোনালি।
আরও পড়ুনঃ “আমি আর পিছিয়ে যেতে চাই না!”- আর ফিরবেন না অনন্যা! ধারাবাহিক নিয়ে বিস্ফোরক অভিনেত্রী!
দিনহাটার অনুষ্ঠানে দর্শকরা শুধুমাত্র বাংলা গানের জন্যই অনুরোধ করছিলেন। মোনালি অবশ্য হুঁশিয়ার করে দিয়েছিলেন, অনুষ্ঠানমঞ্চে যেন কোনও রকম বিতর্ক না হয়। কিন্তু গান গাওয়ার সময় আচমকাই মঞ্চে গায়িকার প্রায় মুখের উপর কাগজ এসে পড়ে। তাতেই রেগে যান মোনালি। বলেন, ‘‘আমি এখানে গাইছি আর আপনারা মুখের উপর ছুড়ছেন এ সব। আপনাদের কি মাথাটা গিয়েছে! আর একদম এ রকম করবেন না।’’

