ভেঙেছিল ১২ বছরের প্রেম! বহু বছর আলাদা থাকলেও ফের এক সুতোয় বাঁধা পড়লেন রনিতা-সৌপ্তিক?

টেলিভিশনের পর্দার (Bengali Television) একসময়কার জনপ্রিয় অভিনেত্রী হলেন রনিতা দাস (Ranita Das)। ইষ্টিকুটুম ধারাবাহিকের হাত ধরে একসময় পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। তারপর হঠাৎ করেই ধারাবাহিক ছেড়ে ছেড়ে দেন মাঝপথে। তারপর কেটে গেছে দীর্ঘ বেশ কয়েক বছর রনিতাকে সেভাবে কখনোই বড় পর্দায় বা ছোটপর্দায় দেখা যায়নি।
অভিনেত্রীর অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চা চলতে থাকে। অভিনেতা সৌপ্তিক চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ ১২ বছর প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী। একসাথে কিনেছিলেন ফ্ল্যাট। কিন্তু হঠাৎই তাদের সম্পর্কে ফাটল ধরে। দীর্ঘ কয়েক বছরের সম্পর্ক হঠাৎ ভেঙে যায়। তবে চলতি বছর আবারও ভালবাসার সপ্তাহে জুড়তে চলেছে সেই ভাঙা সম্পর্ক। তেমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে টলি পাড়ায়।
প্রেমের মরশুমেই ফের একসঙ্গে সফর শুরু করলেন রণিতা দাস ও সৌপ্তিক চক্রবর্তী। তাদের প্রেম ভাঙার পর কেউই সেই বিষয়ে মুখ খোলেননি। তবে আবারও তাদের একসাথে দেখে ভক্তরা তো ভীষণই খুশি। কিন্তু এবারে কাজের সূত্র ধরেই এক হলেন রনিতা সৌপ্তিক। দীর্ঘ কয়েক বছর পর্দা থেকে বেশ অনেকদিনই দূরে ছিলেন রণিতা। এবারে প্রাক্তন প্রেমিকের প্রজেক্টের মাধ্যমে কামব্যাক করলেন তিনি।
আরও পড়ুনঃ হাত মুখ কপাল থেকে ঝরছে র’ক্ত! য’ন্ত্রণায় হারিয়েছেন স্বাভাবিক অবস্থা! জন্মদিনের বিশেষ দিনেই একি অবস্থা হল মিমি চক্রবর্তীর?
সৌপ্তিক চক্রবর্তীর নতুন সিনেমা দেবী। সেখানেই প্রধান চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন অঞ্জনা বসু, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সোমরাজ মাইতিরা।
দীর্ঘ বেশ কয়েক বছর আগে একবারই নায়ক চরিত্রে অভিনয় করেছেন সৌপ্তিক। তারপর থেকে ক্যামেরার পিছনেই কাজ করে চলেছেন। দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করার পর অবশেষে পরিচালক হিসেবে এটাই সৌপ্তিকের প্রথম কাজ। ধন্যি মেয়ে’র সেটে শুরু হয়েছিল সৌপ্তিক-রণিতার প্রেমের কাহিনি। বহুবার তাঁদের বিয়ের জল্পনাও শোনা গিয়েছে। আর এই সিনেমার মাধ্যমে ফের কাছাকাছি আসেন কিনা সৌপ্তিক-রণিতা সেটাই এখন দেখার।

