রাকার বিয়ে আটকাতে শত্রুদের বন্ধু বানালো পারুল! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে সুস্নাতকে সবটা জানানোর পরেও কোন লাভ হয় না। তিনি জানিয়ে দেন তার কাছে বিয়েতে একটা প্রজেক্ট এর মত। তিনি ঠিক রাকাকে নিজের কাছে ধরে রাখতে পারবেন। রাকার যে কটাই বয়ফ্রেন্ড থাকুক না কেন তার তাতে কোন অসুবিধা নেই।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta Today Episode 24 January, পরিণীতা আজকের পর্ব ২৪ january, পরিণীতা আজকের পর্ব

এই কথাগুলো শোনার পরে তো পারুল রায়ানের মনে আরও সন্দেহ তৈরি হয়। পারুল ঠিক করে নেয় কিছুতেই এই ছেলের সঙ্গে রাকার বিয়ে হতে পারে না। বাড়িতে আসার সাথে সাথে সবাইকে জেরা শুরু করে দাদু। তারপরই পারুল সাহস করে দাদুকে জানায় রাকার বয়ফ্রেন্ড আছে। প্রথমে তো দাদু এমন হাবভাব করতে থাকে যেন তিনি সবটাই মেনে নিয়েছেন। দাদুর আচার আচরণ দেখে সবাই ভাবে হয়তো এবারে বিয়েটা আটকে দেবেন তিনি।

আরও পড়ুনঃ বন্ধ ঘরে শালিনীকে শ্লী’লতাহানি! কাঠগড়ায় রোহিত! ফাঁস হয়ে গেল ফুলকি ধারাবাহিকের আগামী পর্ব!

কিন্তু পরের মুহূর্তেই দাদু নিজের রূপ দেখায় সকলের সামনে। আর স্পষ্ট জানিয়ে দেন সুস্নাত সঙ্গেই রাকার বিয়ে হবে। আর এটাই তার শেষ সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত যে মানবে না তার জন্য অনেক বড় শাস্তি অপেক্ষা করছে। এরপরের দিন রাকার গায়ে হলুদের সমস্ত আয়োজন শুরু হয়ে যায়। সবাই মিলে প্ল্যান করে সিঁদুর দানের আগের মুহূর্ত পর্যন্ত এই বিয়ে আটকানোর চেষ্টা করতে হবে।

পরিণীতা আজকের পর্ব ১লা ফেব্রুয়ারী (Parineeta Today Episode 1 February)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রাকার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত তার বিয়ে আটকানোর কোন ব্যবস্থা করা গেল না। তাই জন্য রায়ান পারুলকে বলতে থাকে, রাকার বিয়ের এক একটা নিয়ম হয়ে যাচ্ছে কিভাবে আর রাকার বিয়ে আটকানো যাবে। পারুল তখন জানায় সে যখন একবার কথা দিয়েছে এই বিয়ে আটকাবে তখন সে আটকাবেই। এবার অন্য একটা প্ল্যানে এই বিয়ে আটকাতে হবে। তারপরেই দেখা যায় রায়ানের কলেজের বন্ধুবান্ধবদের রাকার বিয়ে আটকানোর প্ল্যানে সামিল করে পারুল। সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে রাকার বিয়ে আটকানোর মিশনে নেমে পড়ে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button