বন্ধ ঘরে শালিনীকে শ্লী’লতাহানি! কাঠগড়ায় রোহিত! ফাঁস হয়ে গেল ফুলকি ধারাবাহিকের আগামী পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Television Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকি রোহিতের পাশে দাঁড়ানোর জন্য রায়চৌধুরীর বাড়ি সকলে পারমিতা, লাবণ্য সবাই চলে আসে দিল্লি। ডাক্তার আস্তে আস্তে ফুলকির চোখের ব্যান্ডেজ সরিয়ে দেয়। কিন্তু ফুলকি কিছুই দেখতে পায় না, দেখতে না পেয়ে চিৎকার করতে থাকে সে। কান্না করতে থাকে। ফুলকির এই অবস্থা চোখে দেখতে না পেয়ে রোহিত সেখান থেকে বেরিয়ে আসে। সে ভালই বুঝতে পারে ফুলকির বিরুদ্ধে কোন বড় রকম চক্রান্ত করা হয়েছে।

কিছুক্ষণ পরে রোহিতের ফোনে ফোন আসে। পুলিশ অফিসার জানায় রোহিত যে কলটা খুলে দিয়েছিল তাদের হাতে সেখান থেকেই কেমিক্যাল পাওয়া গিয়েছে, রোহিতের সন্দেহ ঠিক। রোহিত অফিসারকে জানিয়ে দেয় আসল দোষীকে খুঁজে বার করতে। কিন্তু যে শালিনী এবং রুদ্রর কথা এই কাজ করেছে সেই লোকটিও মিসিং।
চোখে কালো চশমা এবং হাটার সাপোর্টের জন্য লাঠি নিয়ে ফুলকি আস্তে আস্তে সেটা নিয়ে প্র্যাকটিস করতে থাকে। পাশাপাশি ফুলকির চোখের রিপোর্টে চলে আসে। ডাক্তার বলে ফুলকির দৃষ্টি শক্তি ফিরে আসবে ঠিকমতো ট্রিটমেন্ট হলে ফুলকি আবার চোখে দেখতে পাবে। এটা জানার পর তো সবাই ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু রোহিত নিজের রাগ সামলাতে না পেরে চলে যায় শালিনীর কাছে জবাব চাইতে। শালিনী তখন তার কোচের সঙ্গে মদ্যপান করে সেলিব্রেট করতে ব্যস্ত। শালিনী রোহিতকে ফাঁসানোর জন্য অন্য চাল চালে।
আরও পড়ুনঃ ভরা মঞ্চে মহিলা ভক্তকে জাপটে ধরে চু’মু! ভক্তদের ক্ষোভের মুখে সংগীত শিল্পী উদিত নারায়ণ! ভাইরাল ভিডিও!
ফুলকি আজকের পর্ব
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে শালিনী রোহিতকে ফাঁসানোর জন্য নিজের নিজের গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলতে থাকে। এরপর চিৎকার করে লোকজন জড়ো করে। সবাইকে বলে রোহিত বন্ধ দরজার আড়ালে তার শ্লী’লতাহানি করার চেষ্টা করে।এরপর পুলিশ এসে রোহিতকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

