বিরাট দুঃসংবাদ! ধারাবাহিকের মাঝপথেই ঘটল চরম অঘটন! হাসপাতালের বিছানায় গুরুতর অবস্থায় সুব্রত গুহরায়!

বছরের মাঝপথে আবারও বিরাট বড় দুঃসংবাদ শোনা গেল। ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় অভিনেতা সুব্রত গুহ রায়ের জীবনে নেমে এলো বিপর্যয়। বছর শুরুর পর থেকেই একের পর এক যেভাবে দুর্ঘটনা ঘটে চলেছে তাতে ভেঙে পড়েছেন সকলে। এবারে সকলের প্রিয় অভিনেতার জীবনের এমন দুর্ঘটনা কথা জানতে পেরে মন খারাপ হয়ে গেছে সকলের। কিন্তু কিভাবে ঘটল দুর্ঘটনা সেই নিয়েই উঠেছে প্রশ্ন।
বর্তমানে অভিনেতাকে আমরা সকলেই দেখতে পাচ্ছি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতাতে অভিনয় করতে। সবই ঠিক ছিল। প্রতিদিন ধারাবাহিকে শুটিংয়েও আসছিলেন কিন্তু হঠাৎ অভিনেতার সাথে ঘটে গিয়েছে বিরাট বড় দুর্ঘটনা যার কারণে শারীরিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে অভিনেতা একটি ছবি পোস্ট করেছেন। আর সেই ছবিতেই দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুইয়ে আছেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে তাঁর মুখে ক্লান্তির ছাপ। ছবি পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘বন্ধুরা আপাতত কয়েকদিনের ছুটি…সুস্থ হয়ে ফিরে আবার কথা হবে…ভালো থাকবেন…সুস্থ থাকবেন।’ অভিনেতার এই পোষ্টটি দেখে ভক্তরা তো উদগ্রীব হয়ে গিয়েছেন অভিনেতার সাথে কি হয়েছে সেটা জানার জন্য। সকলেই চিন্তিত হয়ে পড়েছেন অভিনেতাকে এই অবস্থায় দেখে।
অভিনেতার ওই ছবিতে সকলেই অভিনেতার সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করেছেন। একজন লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দাদা!’ অন্যজন লিখেছেন, ‘ওমা একি অবস্থা কী হলো হঠাৎ? প্রার্থনা করি, বড়ো মা আশিষে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো!’ আবার কেউ জানতে চেয়েছেন কিভাবে কখন হলো।
আরও পড়ুনঃ মা হলেন “তোমায় আমায় মিলে” ধারাবাহিকের নায়িকা ঊষসী! সদ্যোজাত শিশুকে নিয়ে দর্শকদের সামনে উপস্থিত বিদেশিনী রুশা! অভিনেত্রীর কোল জুড়ে ছেলে নাকি মেয়ে?
তবে অভিনেতা এই ধরনের পোস্ট কিন্তু মাঝেমধ্যেই করতে থাকেন। যদিও অভিনেতা এখনো নিজে জানাননি এই ঘটনাটা সত্য নাকি পুরোটাই ধারাবাহিকের শুটিংয়ের একটা অংশ। তাই প্রশ্ন রয়ে যাচ্ছে আদৌ অভিনেতার কিছু হয়েছে নাকি এটা পরিণীতা ধারাবাহিকের আগামী পর্বের একটি দৃশ্য মাত্র।

