মা হলেন “তোমায় আমায় মিলে” ধারাবাহিকের নায়িকা ঊষসী! সদ্যোজাত শিশুকে নিয়ে দর্শকদের সামনে উপস্থিত বিদেশিনী রুশা! অভিনেত্রীর কোল জুড়ে ছেলে নাকি মেয়ে?

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন রুশা চ্যাটার্জী (Roosha Chatterjee)। তোমায় আমায় মিলে, সাধক বামাক্ষ্যাপা, শ্রীময়ী এর মত বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। তবে আজও দর্শক তাকে তোমায় আমায় মিলে ধারাবাহিকের জন্য মনে রেখে দিয়েছে। সেই ধারাবাহীকে তার উষসী চরিত্রটি দর্শকের মন ছুঁয়ে রয়েছে আজও। কিন্তু বিগত দু’বছর ধরে বিদেশের মাটিতে স্বামীর সঙ্গে সংসার পেতেছেন অভিনেত্রী।
বিয়ে করে দেশ ছেড়ে বিদেশে গিয়ে সংসার শুরু করেছেন। তারপর থেকে অভিনয় জগতে সঙ্গে তৈরি হয়েছে দূরত্ব। অভিনেত্রীকে এখন আর দেখা যায় না টিভির পর্দায়। তবে এই দীপাবলির মরসুমে সুখবর দিলেন অভিনেত্রী। সদ্য মা হয়েছেন রুশা। নেটিজেনদের নিজেই দিলেই সেই খুশির খবর।
২০২৩ সালে হাবরার বাসিন্দা অনুরণ রায়চৌধুরীর সাথে নতুন জীবন শুরু করেন অভিনেত্রী। অভিনেত্রীর স্বামী পেশায় একজন ইঞ্জিনিয়ার। বিয়ের পরই স্বামীর সঙ্গে আমেরিকা চলে যান রুশা। সেখানেই নিজেদের নতুন সংসার শুরু করেন। এবারে সন্তান আসার সুখবর দিয়ে দীপাবলিতে ছবি পোস্ট করে তাতে লিখেছেন, ‘আমাদের তরফ থেকে আপনাদের দীপাবলির শুভেচ্ছা।’
প্রায় ১৩ বছরের অভিনয়জীবন ছিল তাঁর। শেষ ‘সাধক বামাক্ষ্যাপা’ ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। বিয়ের পর অভিনেত্রীকে অনেক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। অভিনেত্রীর স্বামীর চেহারা গঠন দেখে অনেকেই নানান রকম খারাপ মন্তব্য করেছিলেন। যদিও অভিনেত্রী হিসেবে বিশেষ পাত্তা দেননি। তবে অভিনেত্রীর দীপাবলিতে ছবি পোস্টের মাধ্যমে সকলেই জানতে চেয়েছেন কন্যা সন্তান নাকি পুত্র সন্তান জন্ম দিয়েছে অভিনেত্রী?
আরও পড়ুনঃ ‘সেলিব্রেটি হয়েছে বলে এতো অহংকার?’ ভক্তদের মাঝে মেজাজ হারালেন অভিনেতা! ঘটে গেলো এক বিশ্রী কান্ড! মুহূর্তেই প্রিয় থেকে অপ্রিয় হয়ে গেলেন যীশু সেনগুপ্ত!
ছবি পোস্টে শুভেচ্ছা বার্তার মাধ্যমে জানালেন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মেয়ের নাম রেখেছেন অনুষা। এখন মেয়েকে নিয়েই শুরু হবে অভিনেত্রী আরেক নতুন অধ্যায়। এই মাতৃত্বের সুন্দর মুহূর্তগুলো অভিনেত্রী ভালোভাবে সুস্থ ভাবে কাটাক এই কামনাই করি আমরা।

