নেশার ঘোরে রায়ানের কাছাকাছি পারুল! ঘটিয়ে ফেলল বড় দুর্ঘটনা! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
বর্তমানে যেমন ধারাবাহিকে দেখানো হচ্ছে তুর্য রায়ানের দাদুকে এবং তার গোটা পরিবারকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। একের পর এক প্ল্যান করছে বসু পরিবারকে বিপদে ফেলার জন্য। কিন্তু তুর্যর আসল মুখোশ এখনো কেউ ধরতে পারেনি। পারুল তো এখনো তাকে বিশ্বাস করে সব কথা বলছে। তুর্য প্রথমে রায়ানকে টার্গেট করে। কিন্তু রায়ানের কোন ক্ষতি করতে পারে না। তাই জন্য বর্তমানে বসু পরিবারের ছোট ছেলেকে টার্গেট করেছে তুর্য। কিন্তু ব্যর্থ হয়েছে। পারুল আবারো নিজের বুদ্ধিতে সব বিপদ থেকে উদ্ধার করেছে।

আর বর্তমানে ধারাবাহিকে কলেজের রবীন্দ্র জয়ন্তী পালনের রিহার্সাল চলছে। অনুষ্ঠানে রায়ান নিজের পরিচালনায় রক্তকরবী নাটক করাচ্ছে। সেখানে নন্দিনী হয়েছে পারুল। সেই নিয়ে ঝামেলা শিরিন রায়ানের। তবে এসবের মধ্যে রায়ান পারুল অনেক ভালো বন্ধু হয়ে উঠেছে। তারা অনেক কাছাকাছি চলে এসেছে। তাদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। এরই মাঝে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে।
প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে বৃষ্টিতে ভিজে এক জায়গায় আশ্রয় নিয়েছে রায়ান পারুল। আর বৃষ্টিতে ভিজে পারুলের মারাত্মক সর্দি লেগে গেছে। সেই জন্য রায়ানের মাথায় বুদ্ধি আছে পারুলের ঠান্ডা কমানোর। এরপর রায়ান নিজের ব্যাগ থেকে মদের বোতল বের করে।
আরও পড়ুনঃ ‘এখন মনে হয় ভাগ্যিস ওখান থেকে বেরিয়ে এসেছিলাম…’- ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাই জীবনের সেরা সিদ্ধান্ত! সাক্ষাৎকারে বিস্ফোরক অভিনেত্রী শান্তনা বসু!
আর সেটা পারুলকে জোর করে খাইয়ে দেয়। পারুল খেতে না চাইলেও জোর করে খাইয়ে দেয় রায়ান। পারুলের যেহেতু অভ্যাস নেই তাই ওইটুকু খেয়ে তো পারুলের নেশা চড়ে যায়। সেই অবস্থায় নাচ গান করে দুজনে আর পারুল রায়ানকে বলে তারা দুজন কত ভালো বন্ধু হতে পারত। রায়ান বলে সবটা হয়েছে দাদুর জন্য, দাদু দুজনকে বিয়ে না দিলে এসব হতো না। এরপর পারুল নেশার ঘোরে এসব শুনে দাদুকে ফোন করে দেয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

