‘এখন মনে হয় ভাগ্যিস ওখান থেকে বেরিয়ে এসেছিলাম…’- ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাই জীবনের সেরা সিদ্ধান্ত! সাক্ষাৎকারে বিস্ফোরক অভিনেত্রী শান্তনা বসু!

টেলিভিশনের পর্দার (Bengali Television) এক সময়কার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন শান্তনা বসু (Santana Bosu)। দীর্ঘদিন ধরে বড়পর্দা এবং ছোট পর্দায় চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। তবে শেষ তিন চার বছর ধরে অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না। যার জন্য দর্শক মহলে অভিনেত্রীর খোঁজ পরেছে। কেন দেখা যাচ্ছে না অভিনেত্রীকে, কিসের জন্য ধারাবাহিক জগৎ থেকে দূরে রয়েছেন কবে ফিরবেন এই সমস্ত প্রশ্ন উঠে এসেছে।
বর্তমানে বহু অভিনেতা অভিনেত্রী সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছেন। নতুনদের ভিড়ে তাদের মনে রাখছে না। এই নিয়ে বহু অভিনেতা অভিনেত্রীকে আক্ষেপ প্রকাশ করতে শোনা গেছে। কিন্তু অভিনীত সান্তনার মনে কোনরকম আক্ষেপ ছিল না বরং ইন্ডাস্ট্রির সকলের সঙ্গে দূরত্ব বজায় রাখাই তিনি জীবনের ঠিক সিদ্ধান্ত বলে মনে করেছেন কিন্তু কেন এমন করেছিলেন অভিনেত্রী তা কি জানেন জানলে অবাক হবেন আপনিও।
মিঠুন চক্রবর্তী, জিৎ, প্রসেনজিৎ, যিশু সেনগুপ্ত থেকে শুরু করে একের পর এক অভিনেতার সঙ্গে বিভিন্ন ছবিতে কাজ করেছেন। অভিনেত্রীর স্বামীও ছিল একজন প্রযোজক। বিভিন্ন ছবিতে মা, শ্বাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন। কখনো নেগেটিভ চরিত্র আবার কখনো পজিটিভ চরিত্রে দেখা মিলেছে অভিনেত্রীর।
জীবনের একটা সময় বড় পর্দা থেকে সরে এসে ছোট পর্দাতেও কাজ করেছেন। দীর্ঘ কয়েক বছর কাজ করার পর বিশেষ কারণের জন্য অভিনয় জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। শুধু তাই নয় ইন্ডাস্ট্রির মানুষের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলেন। কিন্তু জীবনে এত সফল একজন অভিনেত্রী হবার পরেও কেন এই কঠিন সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন অভিনেত্রী?
আরও পড়ুনঃ হাজারো বাধা পেরিয়ে শেষ করেছেন পড়াশোনা! বাবার বিরুদ্ধে গিয়ে বেছে নিয়েছেন অভিনয়! প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে আজ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সমু সরকার!
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন একটা সময় অভিনয় জগত থেকে তার সরে আসার মূল কারণ হলো মেয়ে। মেয়েকে পড়াশোনা করানোই সেই সময় ছিল তার মূল উদ্দেশ্য। সে সময় যদি তিনি ইন্ডাস্ট্রি থেকে সরে না আসতেন ইন্ডাস্ট্রির মানুষের সাথে সম্পর্ক না ছিন্ন করতেন তাহলে হয়তো আজ মেয়েকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানাতে পারতেন না। এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। সেই সময় অনেক পরিচালক প্রযোজক তার কাছে অনেক কাজের অফার নিয়ে গিয়েছিল। কিন্তু সকলকেই ফিরিয়ে দিয়েছিলেন তিনি। শুধুমাত্র মেয়েকে মানুষ করবেন বলে। যদিও সেই নিয়ে কোন আক্ষেপ নেই, কখনো ডিপ্রেশনেও ভোগেননি তিনি।

