হাজারও শত্রুতার পরেও বিপদের দিনে পারুলের পাশে রায়ান! শুরু হলো টগর উদ্ধার অভিযান! প্রকাশ্যে ধারাবাহিকের ধামাকাদার প্রোমো!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে পারুলের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাদের গ্রামের ছেলে সমীরণ উঠে পড়ে লেগেছে। যার সঙ্গে পারুলের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সমীরণের পরিবার ভালো না হওয়ায় পারুল সেই বিয়ে থেকে পিছিয়ে আসে, পরে রায়ানের সঙ্গে বিয়ে হয় পারুলের। কিন্তু পারুল যে তাকে ফিরিয়ে দিয়েছিল সেটা একেবারেই মেনে নিতে পারেনি সমীরণ।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

তাই সমীরণ বারবার পারুলের ক্ষতি করার চেষ্টা করছে। পারুলের ক্ষতি করতে না পেরে পারুলের বোনের দিকে হাত বাড়িয়েছে এবারে। টগরের ক্ষতি করেই পারুলের উপর প্রতিশোধ নিতে চাইছে সমীরণ। তাই টগরকে ফাঁসানোর জন্য পারুলেরই কলেজের এক ছেলেকে গ্রামে নিয়ে এসেছে সে। এদিকে পারুল তো জানে না তূর্য রাহুল সেজে টগরের সঙ্গে গ্রামের কি করছে, এদিকে তূর্যও জানেনা টগর হল পারুলের বোন।

আরও পড়ুনঃ প্রকাশ্যে অভিনেত্রীকে অ’শ্লীলভাবে ছোঁয়ার চেষ্টা! রেগে গিয়ে যুবকের গায়ে হাত তুললেন শ্রাবন্তী!

এদিকে তূর্য রাহুল নামে ছদ্মবেশে টগরকে প্রেমের ফাঁদে ফেলেছে। টগর গ্রামের সহজ সাধারণ মেয়ে। রাহুলের সৌন্দর্য দেখে একেবারেই গলে গিয়েছে। কিন্তু তার জন্য যে আগামী দিনে কত বড় বিপদ লুকিয়ে রয়েছে সেটা টেরও পাচ্ছে না। এদিকে সমীরণও তার প্ল্যানে সফল হয়েছে। আর এরই মধ্যে প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো ভিডিও।

প্রোমো ভিডিওতে দেখাচ্ছে গ্রামের উপস্থিত রয়েছে পারুলের শ্বশুরবাড়ির প্রত্যেকে। রায়ানও সেখানে উপস্থিত আছে। তখনই হঠাৎ ছুটে আসে পারুল রায়ানের কাছে সাহায্য চাইতে। সমীরণ টগরকে তুলে নিয়ে গিয়েছেন তাই জন্য রায়ানের কাছে সাহায্য চাইতে আসে পারুল। কিন্তু সবার সামনে পারুলকে সাহায্য করবে না বলে ফিরিয়ে দেয় রায়ান। রায়ান গেলেও পারুল একাই যাবে তার বোন টগরকে সমীরণ এর হাত থেকে উদ্ধার করতে জানিয়ে দেয়। তার কিছুক্ষণ পরেই রায়ান এসে পারুলের হাত ধরে বলে একা একা গিয়ে পারুলকে আর বিপদে পড়তে দেবে না রায়ান, সেও যাবে পারুলের সাথে।

Back to top button