প্রকাশ্যে অভিনেত্রীকে অ’শ্লীলভাবে ছোঁয়ার চেষ্টা! রেগে গিয়ে যুবকের গায়ে হাত তুললেন শ্রাবন্তী!

এই মুহূর্তে টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত এবং সুন্দরী অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee)। বেশ কয়েক বছর ধরেই টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যে বেশ অনেকগুলি ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী। অভিনেত্রীর অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই চর্চা চলে সোশ্যাল মিডিয়ায়।
এই নিয়ে অভিনেত্রীর কোনরকম কোন হেলদোল নেই। অভিনেত্রীর বিবাহিত জীবন নিয়ে এখনো সোশ্যাল মিডিয়া নানান রকমের পোস্ট দেখা যায়। কারণ ইতিমধ্যেই তিন তিনবার বিয়ে ভেঙেছে অভিনেত্রীর। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কাটা ছেঁড়া হয়েছে। ব্যাক্তিগত জীবন নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি হলেও অভিনেত্রীর ভক্ত সংখ্যা কিন্তু কম নয়, হাজার হাজার পুরুষ তার রূপের যাদুতে মুগ্ধ হয়েছে বারবার।

তবে এবারে অভিনেত্রীর সাথে ঘটে গেল খুব বাজে একটা ঘটনা। যার জন্য অভিনেত্রী ইমেজের ওপরেও খানিকটা প্রভাব পড়েছে। অভিনেতা অভিনেত্রীরা প্রায় সময় বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যান। ভক্তদের সঙ্গে আলাপচারিতা করার জন্য বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দেখা যায় সকল অভিনেতা অভিনেত্রীদেরই তেমনি কিছুদিন আগেই একটি অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রাবন্তী। সেখানেই ঘটে অপ্রস্তুতিকর সেই ঘটনা।
আরও পড়ুনঃ ‘বিয়ের পর ১৬ বছর কোনো কাজ করিনি…’- শ্বশুর বাড়িতেই ছিলেন বন্দি! ভেঙে গেছিল সব স্বপ্ন! কিভাবে ঘুরে দাঁড়ালেন রেশমি সেন?
ভিড়ে ঠাসা সেই অনুষ্ঠান থেকে যখন অভিনেত্রী বেরিয়ে আসছিলেন ঠিক সেই সময় ঘটে সেই বিশ্রী ঘটনাটি। অভিনেতা অভিনেত্রীদের সামনে থেকে দেখলে প্রত্যেক ভক্তদের ইচ্ছে করে তাদের ছুঁয়ে দেখতে, তাদের সাথে সেলফি তুলতে। সেরকমই অনুষ্ঠান থেকে বেরোনোর সময় শ্রাবন্তীকে ঘিরে ধরে তার অসংখ্য ভক্তরা। তাদের মধ্য থেকে একজন অভিনেত্রীকে বাজে ভাবে ছোঁয়ার চেষ্টা করে। আর সেটাই একেবারে মেনে নিতে পারেনা শ্রাবন্তী। ঘুরে গিয়ে যুবককে মারতে শুরু করেন সকলের সামনে।
তারপর শ্রাবন্তীকে সামলে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে মঞ্চে তোলেন নিরাপত্তারক্ষীরা। ঘটনাটি আজ থেকে প্রায় দুমাস আগে ঘটেছে। শীতে একসময় অসমে শো করতে গিয়েছিলেন শ্রাবন্তী। তখনই ঘটে এই বিশ্রী ঘটনাটি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে পড়লে একদল শ্রাবন্তীকে সমর্থন করেছেন আবার একদল সমালোচনাও করেছেন। যদি অভিনেত্রী এসবের কোন কিছুতেই যায় আসে না।

