অবশেষে মিটল জন্ম পরিচয়ের রহস্য! জ্বলন্ত আগুনের শিখা থেকে মেয়েকে বাঁচাতে হাজির পারুলের মা! প্রকাশ্যে পরিণীতার দুর্ধর্ষ প্রোমো!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা (Parineeta) বর্তমানে এক উত্তেজনাকর মোড়ে এসে দাঁড়িয়েছে। নবাগত অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায় এবং অভিনেতা উদয় প্রতাপ সিংয়ের অনবদ্য অভিনয়ে পারুল ও রায়ানের রসায়ন দর্শকদের শুরু থেকেই মুগ্ধ করেছে। গত ১১ই নভেম্বর ২০২৪-এ যাত্রা শুরু করা এই ধারাবাহিকটি অ্যাকশন এবং রোমান্সের এক অদ্ভুত মিশেল। গল্পের বর্তমান প্রেক্ষাপটে পারুল ও রায়ানের সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি প্রতিটি পরতে পরতে উঠে আসছে রহস্যের নতুন হাতছানি। বিশেষ করে পারুলের অতীতের রহস্য এবং তার জন্ম পরিচয় নিয়ে দর্শকদের মনে যে দীর্ঘদিনের কৌতূহল ছিল, ধারাবাহিকের নতুন প্রোমো সেই উত্তেজনার আগুনে ঘি ঢালার কাজ করেছে।

ধারাবাহিকের সাম্প্রতিক প্রোমোটি আক্ষরিক অর্থেই ধামাকাদার। এখানে আমরা দেখতে পাচ্ছি খলনায়িকা চন্দ্রাবতী সান্যালের চরম প্রতিহিংসার রূপ। অপমানের বদলা নিতে সে বিন্দুমাত্র পিছপা হয়নি। রায়ান-পারুল এবং রুকু-ঋত্বিককে গভীর জঙ্গলের মাঝে একটি গাছে বেঁধে তাদের পুড়িয়ে মারার এক নৃশংস পরিকল্পনা করে সে। প্রতিশোধের নেশায় সে এতটাই অন্ধ যে নিজের নাতিকেও আগুনের মুখে ঠেলে দিতে তার হাত কাঁপেনি। এই দৃশ্যটি দেখে দর্শকরা যেমন শিউরে উঠছেন, তেমনই চন্দ্রাবতী সান্যালের চারিত্রিক ক্রুরতা নিয়েও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

তবে এই পরিস্থিতির মধ্যেই ঘটে এক আশ্চর্য ঘটনা। যখনই গুন্ডারা মশাল জ্বালিয়ে পারুলদের শেষ করে দিতে উদ্যত হয়, ঠিক তখনই অন্ধকার চিড়ে একটি তির এসে লাগে গুন্ডার হাতের মশালের ওপর। আর তখনই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এন্ট্রি নেয় পারুলের মা। নিজের সন্তানকে বাঁচাতে তিনি যেন সাক্ষাৎ রণচণ্ডী মূর্তিতে উপস্থিত হন। এই প্রোমোটি যেন পারুলের জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। যে মাকে পারুল সারাজীবন খুঁজে বেরিয়েছে, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অবশেষে সেই পরম আশ্রয়কে সে চোখের সামনে দেখতে পায়।

নিজের প্রাণদাত্রীকে চিনে নিতে পারুলের এক মুহূর্তও সময় লাগেনি। মা সেখান থেকে পালিয়ে যেতে চাইলেও পারুলের আর্তনাদ তাকে থামিয়ে দেয়। পারুল চিৎকার করে নিজের মায়ের কাছে ছুটে যায় এবং তার মনে জমানো সেই চিরস্থায়ী প্রশ্নটি করে বসে আমার বাবার নাম কি মা? কি আমার জন্ম পরিচয়? এই একটি দৃশ্য দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছে। পারুলের মায়ের অবাক দৃষ্টি এবং পারুলের ভেঙে পড়া কণ্ঠস্বর ইঙ্গিত দিচ্ছে যে, হয়তো এবার পারুলের বংশ পরিচয় এবং তার অতীতের অন্ধকার দিকগুলো সবার সামনে উন্মোচিত হবে।

আরও পড়ুনঃ ‘ক্যামেরা বন্ধ করো…’ মহারাজের অফিসে পুলিশের রেড! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য! কি লুকানো রয়েছে সৌরভ গাঙ্গুলীর অফিসে?

অনেকেই প্রশ্ন তুলছেন যে, চন্দ্রাবতী সান্যাল কি পারুলদের মারার জন্য সুদূর দক্ষিণ ভারতের কোনো জঙ্গলে নিয়ে গেছে? গল্পের প্রেক্ষাপট এবং প্রোমোর দৃশ্যপট দেখে তেমনই মনে হচ্ছে। পারুলের মা কি আদেও তার পরিচয় প্রকাশ করবে, নাকি নতুন কোনো রহস্যের জাল তৈরি হবে তা জানতে হলে আমাদের চোখ রাখতে হবে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। তবে এটা নিশ্চিত যে, এই মা-মেয়ের মিলন এবং জন্ম পরিচয়ের রহস্য উদ্ঘাটন পরিণীতা ধারাবাহিকের টিআরপি তালিকার শীর্ষস্থানে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট।

Back to top button