মৃ’ত্যুর মুখ থেকে ফিরে এসে ফের বিপদের মুখে গোরা! বাড়ির সবার নজর এড়িয়ে কি সে পারবে দিতিকে বাঁচাতে? দুর্ধর্ষ আজকের পর্ব

সদ্য শুরু হওয়া জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone kori) ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে। খুব অল্প বয়সী মধ্যেই দর্শক ধারাবাহিকের গল্প পছন্দ করতে শুরু করেছে। ধারাবাহিকে পল্লবী বিশ্বরূপের জুটি প্রথমবারেই মনে ধরেছে দর্শকদের।
গল্পের কেন্দ্রে রয়েছে গোরা এবং মহাপ্রভুর প্রতি তার অগাধ বিশ্বাস। গুন্ডারা গোরার মাথায় আঘাত করে তাকে পুকুরে ফেলে দিয়েছিল, যেখান থেকে তার বেঁচে ফেরা প্রায় অসম্ভব ছিল। কিন্তু গোরা অলৌকিকভাবে বেঁচে ফেরে। রূপের কাছে এই ঘটনাটি অত্যন্ত রহস্যময় এবং অবিশ্বাস্য ঠেকে। গোরার দাবি এটি মহাপ্রভুর লীলা এবং তিনি তার ভক্তদের সবসময় রক্ষা করেন। কিন্তু বাস্তববাদী রূপ কিছুতেই এই দৈব শক্তিতে বিশ্বাস করতে রাজি নয়। সে মনে করে এর পেছনে নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক বা লজিক্যাল কারণ আছে। নিজের সন্দেহ দূর করতে সে ঠাকুর ঘরে গিয়ে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। সেখানে কিছু অলৌকিক প্রমাণ তার চোখের সামনে এলেও, রূপ সেগুলোকে কাকতালীয় মনে করে এড়িয়ে যায়। তার কাছে ঈশ্বরভক্তি বা অলৌকিকতা সবটাই কাল্পনিক।
অন্যদিকে, পুলস্ত্য মনে করেছিল যে গোরা মারা গেছে। সে অত্যন্ত আনন্দিত ছিল এই ভেবে যে, তার পথের সবচেয়ে বড় কাঁটা সরে গেছে। এবার সে নিশ্চিন্তে দিতিকে নিজের কবজায় আনতে পারবে এবং তাকে চিরতরে সরিয়ে দিতে পারবে। কিন্তু মনের খুঁতখুঁতানি মেটাতে সে গোরার বেঁচে থাকার খবর যাচাই করতে লোক পাঠায়। যখন সে জানতে পারে যে গোরা বহাল তবিয়তে বেঁচে আছে, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। পুলস্ত্য বুঝতে পারে, তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং গোরা আগের চেয়েও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে বাড়ির অন্দরে শুরু হয়েছে এক নতুন সমস্যা। রূপ এবং দিতির স্বভাব ও চিন্তাধারা একদম বিপরীত মেরুর। এই মতাদর্শের পার্থক্যের কারণে বাড়িতে অনবরত অশান্তি লেগেই আছে। বাড়ির এই ঝামেলার মাঝে পড়ে গোরার অবস্থা শোচনীয়। একদিকে বাড়ির অশান্তি সামলানো, আর অন্যদিকে পুলস্ত্যর মতো শত্রুর হাত থেকে দিতিকে রক্ষা করা এই দ্বিমুখী সংকটে গোরা এখন দিশেহারা।
আরও পড়ুনঃ সংযুক্তার মুখোশ খুলতে পারুলের ম’রণপণ! নিয়ে ফেললো বিরাট ঝুঁকি! পারুলকে কি সঙ্গ দেবে ঈর্ষান্বিত রায়ান? দুর্ধর্ষ আজকের পর্ব
গোরা এখন একাধারে বাড়ির রক্ষক এবং বাইরের শত্রুর বিরুদ্ধে ঢাল। আগামীতে দেখা যেতে পারে, বাড়ির লোক যখন দিতিকে ভুল বুঝবে, তখন একমাত্র গোরাই তার পাশে দাঁড়াবে। মহাপ্রভুর ওপর ভরসা রেখে সে কীভাবে সবদিক রক্ষা করে সেটাই হবে দেখার বিষয়।

