নিম ফুলের দৌলতেই প্রথম পাঁচে পরিণীতা! সম্প্রচারের প্রথম সপ্তাহেই বাজিমাত!

জি বাংলার (Zee Bangla) নতুন শুরু হওয়া ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকের নায়ক চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং নায়িকা চরিত্রে রয়েছেন নবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে। ধারাবাহিকে নতুন এই জুটির গল্পই তুলে ধরা হচ্ছে। ধারাবাহিকটি জি বাংলার প্রোডাকশন হাউসের পক্ষ থেকে শুরু হয়েছে। পারিবারিক গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক।
তবে ধারাবাহিকটি নিম ফুলের মধুর জায়গায় আসার পর থেকে অনেকেই ভেবেছিলেন হয়তো সেভাবে টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে পারবে না ধারাবাহিকটি। কিন্তু শুরু হওয়ার পর টিআরপি তালিকায় প্রথম সপ্তাহতেই এই ধারাবাহিক বাজিমাত করে দিয়েছে যা দেখে দর্শকেরা রীতিমতন অবাক হয়ে গিয়েছেন। কারণ ধারাবাহিকের প্রথম প্রোমো সামনে আসার পর অনেকেই তা দেখে হাসাহাসি করেছিলেন।
প্রথম সপ্তাহেই বাজিমাত পরিণীতার
চলতি সপ্তাহে পরিণীতা টিআরপি তালিকায় ৬.৭ রেটিং পয়েন্ট নিয়ে রীতিমতো অবাক করে দিয়েছে সবাইকে। ধারাবাহিক শুরু হবার পরে এত বিপুল রেটিং পয়েন্ট খুব কম ধারাবাহিকই পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে পরিণীতা একেবারে অবাক করে দিয়েছে সবাইকে। তবে এর কারণ হিসেবে অনেকেই মনে করছেন যেহেতু নিম ফুলের মধু ধারাবাহিকের অনেক অভিনেতা অভিনেত্রীকেই দেখা যাচ্ছে পরিণীতা ধারাবাহিকটিতে সে ক্ষেত্রে ধারাবাহিকেরটি দেখার জন্য অনেকেই আগ্রহী হয়ে রয়েছেন।
এছাড়াও নিম ফুলের মধুর জায়গায় শুরু হয়েছে পরিণীতা, আর জি বাংলা প্রোডাকশন হাউজের হয়েছে তরফ থেকে এই ধারাবাহিক শুরু। যেখানে নিম ফুলের মধুও এই একই প্রোডাকশন হাউজের তরফ থেকে শুরু হয়েছিল। তাই অনেকেই মনে করছেন একই ধরনের ধারাবাহিক হতে চলেছে তাই ধারাবাহিকটি দেখার প্রতি আরো বেশি করে আগ্রহী হয়ে রয়েছেন দর্শক। নিম ফুলের মধু ধারাবাহিকের জেঠু পরিণীতা তে দাদু, চয়ন গল্পের নায়ক, বুবাই পারুলের ভাই, এছাড়াও বর্ষাও নতুন চরিত্রে রয়েছে পরিণীতাতে।
আরও পড়ুন: বেঙ্গল টপার থেকে আ’ছড়ে পড়ল নিম ফুলের মধু! স্লট চেঞ্জ করে নিজের স’র্বনাশ নিজেই করল জি বাংলা!
অনেকে আবার মনে করছেন এমন কিছু ভালো গল্প দেখানো হচ্ছে না ধারাবাহিকে। তাই এত বেশি লাফালাফি করার কোনো কারণই নেই এই ধারাবাহিককে নিয়ে। নিম ফুলের মধু ধারাবাহিকের তৈরি করা জায়গাতেই বসানো হয়েছে এই ধারাবাহিককে। তাই জন্য প্রথম সপ্তাহেই বাজিমাত করেছে। এবারে দেখার অপেক্ষা আগামী সপ্তাহে কি হয়, কত রেটিং পয়েন্ট নিয়ে কোন জায়গা দখল করে রাখে এই ধারাবাহিক।

