পারুল রায়ানের ঝগড়াতেই মজেছে দর্শক! তাই ঝগড়া থামতেই টিআরপির পতন! তবে কি কপালে নেই পারুল রায়ানের মিলন?

বর্তমানে সব ধারাবাহিকই (Bengali Serial) টিআরপি নির্ভর। টিআরপি তালিকায় (TRP list) নিজেদের জায়গা দখল করে রাখতে সব ধারাবাহিকই চেষ্টা করে যায় দর্শকদের মন জয় করার। কোন কোন ধারাবাহিক শুরুর সময় থেকেই দর্শকদের মনে জায়গা দখল করে রাখে আবার কোন কোন ধারাবাহিক সময়ের সাথে সাথে দর্শকদের পছন্দ হতে শুরু করে।

সেরকমই জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হলো পরিণীতা। বেশ কয়েক মাস হল ধারাবাহিকটি শুরু হয়েছে জি বাংলার পর্দায়। জি বাংলার সবথেকে জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুর জায়গায় শুরু হয়েছিল পরিণীতা। ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও দেখার পর থেকেই অনেক কটাক্ষ, সমালোচনা হয়েছিল এই ধারাবাহিকটিকে নিয়ে। বেশিরভাগ নেটিজেনরাই দাবি করেছিলেন ধারাবাহিকটি একেবারেই চলবে না। তবে সবাইকে অবাক করে দিয়ে প্রথম সপ্তাহ ঘুরতে না ঘুরতে ঘুরতে টিআরপি টপার হয়েছিল পরিণীতা।

ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা উদয় প্রতাপ সিং এবং নাবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী। উদয় ধারাবাহিক জগতে ব্যাপক জনপ্রিয় একজন অভিনেতা, কিন্তু এই প্রথমবার নায়ক চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতাকে। অন্যদিকে ঈশানিও এই প্রথম টেলিভিশনের পর্দায় কোন ধারাবাহিককে অভিনয় করছে। তবে টানা ১৩ বার টিআরপি তালিকায় প্রথম হওয়ার পর বড় ধাক্কা খেলো পরিণীতা।

১৩ বার টপার হওয়ার পরের সপ্তাহে দ্বিতীয় স্থানে পৌঁছেছিল পরিণীতা। তবে এই সপ্তাহে সোজা তৃতীয় স্থানে চলে গেলো ধারাবাহিকটি। তবে কি ধারাবাহিকে রায়ান পারুলের ঝগড়াই এই ধারাবাহিকের ইউএসপি। ধারাবাহিকে নায়ক নায়িকার ঝগড়া দেখতেই বেশি পছন্দ করছেন দর্শক? ওইদিকে নায়ক নায়িকার চেয়ে অন্য পার্শ্ব জুটি গোপাল, রুক্মিণীর রোমান্স দেখতে বেশি পছন্দ করছেন দর্শক।

আরও পড়ুনঃ নেশার ঘোরে রায়ানের কাছাকাছি পারুল! ঘটিয়ে ফেলল বড় দুর্ঘটনা! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

কারণ রায়ান পারুলের মধ্যে ভাব হওয়ার পর থেকেই কমতে শুরু করেছে টিআরপি। তবে কি নায়ক নায়িকার রোমান্স নয় তাদের ঝগড়া দেখতে বেশি পছন্দ করছেন দর্শক? কি করলে আবারো ফিরবে ধারাবাহিকের সেই পুরোনো স্থান। সেই নিয়েই চিন্তায় ধারাবাহিক কর্তৃপক্ষ। দেখা যাক এর পরের সপ্তাহে কি হয়।

Back to top button