দর্শকদের নস্টালজিক করে তুলছে পরিণীতা! ট্রেন্ডিং হিন্দি গানের বদলে ব্যাকগ্রাউন্ডে বেজে উঠছে “পরান যায় জ্বলিয়া রে”! পুরনো বাংলা গানকে বাঁচিয়ে তুলছে পারুল রায়ানের প্রেম!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকটি শুরুর দিন থেকেই নিজেদের অসাধারণ গল্পের জন্য দর্শকের মনে জায়গা তৈরি করে নিয়েছে। টিআরপি তালিকাতে প্রতি সপ্তাহেই এই ধারাবাহিক অসাধারণ ফলাফল করে। ১৩ বার বেঙ্গল টপার হয়ে রেকর্ড তৈরি করেছে পরিণীতা। সব সময় এক থেকে তিনের মধ্যে জায়গা তৈরি করে রেখেছে নিজেদের। তার কারণ ধারাবাহিকের অসাধারণ গল্প এবং প্রতিটি চরিত্রের অসাধারণ অভিনয়। তার সঙ্গে আরও একটি জিনিস নজর কেড়েছে দর্শকদের।
একটু খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন ধারাবাহিকে বিভিন্ন রোমান্টিক সিন গুলোতে আমাদের সেই ছোটবেলার হারিয়ে যাওয়া পুরনো বাংলা গানগুলো ব্যবহৃত হয়। যেখানে বর্তমান সময়ে দাঁড়িয়ে ধারাবাহিক গুলির জনপ্রিয়তা পাওয়ার জন্য বিভিন্ন ট্রেনিং গান ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে হিন্দি গান ব্যবহার করা হচ্ছে। সেখানে পরিণীতা ধারাবাহিক কিন্তু একেবারেই বাকিদের থেকে আলাদা। তারা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বেছে নিচ্ছে পুরনো হারিয়ে যাওয়া বাংলা গান।
গত কয়েক দিনের পর্ব গুলিতে বেশ কয়েকবার দেব, জিৎ সহ বিভিন্ন টলিউডের নায়কের ছবির বাংলা গান ব্যবহার করা হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে। যা আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। এই সমস্ত গান শুনে বার বার নস্টালজিক হয়ে পড়ে প্রত্যেকে। আর এই অসাধারণ কনসেপ্ট দেখানোর ফলে পরিণীতা দর্শকদের আবারও নজর কেড়েছে।
আরও পড়ুনঃ মা’রণ রোগ ক্যা’ন্সারকে প্রতিহত করে দর্শকদের মাঝে প্রত্যাবর্তন! খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দায় মিঠু চক্রবর্তী!
বর্তমানে যেমন ধারাবাহিকে টানটান উত্তেজনা পর্ব চলছে। মেয়েদের শ্লীলতাহানি করার জন্য দুই গুন্ডার উপযুক্ত শাস্তির দাবিতে পথে নেমেছে ছাত্র সমাজ। আর সেই ছাত্র সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে পারুল। অন্যান্য ধারাবাহিকের থেকে একেবারে অন্য গল্প ফুটিয়ে তোলা হচ্ছে পরিণীতাতে। যেখানে কিছুদিন আগেই কলকাতার বুকে ঘটে যাওয়া বড় দুর্ঘটনা চাপা পড়ে যেতে চলেছে সেখানে আবারো পরিণীতা মনে করিয়ে দিচ্ছে এখনো শেষ হয়নি কিছু।

