মা’রণ রোগ ক্যা’ন্সারকে প্রতিহত করে দর্শকদের মাঝে প্রত্যাবর্তন! খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দায় মিঠু চক্রবর্তী!

মা’রণ রোগ ক্যা’ন্সারকে হারিয়ে আবারও অভিনয় জগতে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী মিঠু চক্রবর্তী (Mithu Chakraborty)। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী। যার কারনে স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক হর গৌরী পাইস হোটেল থেকে তাকে বিদায় নিতে হয়। দীর্ঘদিন ধরেই চলছিল থেরাপি। অভিনেত্রী কঠিন সময়ে পুরো পরিবারকে পাশে পেয়েছিলেন। সেই কঠিন সময়ে কাটিয়ে আবার ও সুস্থ জীবনে ফিরতে পেরেছেন তিনি।
অভিনয় জগতের সঙ্গে বহু বছর ধরে যুক্ত আছেন মিঠু চক্রবর্তী। বড়পর্দায় হোক বা টেলিভিশনের ছোট পর্দা সব জায়গাতেই নিজের অভিনয়ের মাধ্যমে দর্শক এর মন জিতে এসেছেন। তার সাবলীল অভিনয়ের ছাপ রয়েছে সব জায়গাতেই। টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিকে মা শাশুড়ির ভূমিকায় অভিনয় করতে দেখা যেত অভিনেত্রীকে। শেষ বার তাকে দেখা গিয়েছিল স্টার জলসার হরগৌরী পাইস হোটেলে অভিনয় করতে।

ধারাবাহিকের শেষদিনে নিজে গাড়ি চালিয়ে সেটে আসেন অভিনেত্রী। মাথায় টুপি আর হাসিমুখে নিজের পুরনো পরিবারের এই বিশেষ দিনে আনন্দে মেতে উঠেছিলেন মিঠু চক্রবর্তী। প্রথমবার স্বামী সব্যসাচী চক্রবর্তীই জানিয়েছিলেন, ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। তবে চিকিৎসা চলছে, চিন্তার কোনও কারণ নেই।
দীর্ঘদিন চিকিৎসায় শারীরিক দুর্বলতা, কেমোথেরাপির যন্ত্রণা সবটাই হাসিমুখে সহ্য করেছেন তিনি। তার এই কঠিন সময়ে পাশে ছিলেন স্বামী সব্যসাচী চক্রবর্তী। তবে আবার ক্যান্সার যুদ্ধে জয়ী হয়ে পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। বহুদিন পর অভিনেত্রী একা নন ক্যামেরার সামনে দাঁড়াবেন সব্যসাচীও। চিকিৎসা এখনও চললেও আগের থেকে অনেকটাই সুস্থ মিঠু।
আরও পড়ুনঃ মুখে লেগে রয়েছে র’ক্ত! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রী নন্দিনী দত্তর র’ক্তমাখা মুখ, কি ঘটলো অভিনেত্রীর সঙ্গে?
জানা যাচ্ছে কোন সিনেমা বা ধারাবাহিক নয়, একটি বিশেষ বিজ্ঞাপনের শ্যুটিং করতে চলেছেন মিঠু এবং সব্যসাচী। ইতিমধ্যেই শ্যুটিংয়ের কিছু অংশ সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটি সম্প্রচারের তারিখ বা বিজ্ঞাপনটি কীসের তা এখনও জানা না গেলেও খুব শীঘ্রই টিভির পর্দায় দেখা যাবে টা জানা গেছে সংস্থার তরফ থেকে।

