বহুদিন পর ছোট পর্দা কাঁপাচ্ছে পুরুষ কেন্দ্রিক মেগা! নায়িকাদের পেছনে ফেলে বাজিমাত করছে একলা নায়ক পরশুরাম!

বর্তমান সময়ের নতুন নতুন এক ঝাঁক ধারাবাহিক (Bengali Serial) শুরু হচ্ছে টেলিভিশনের পর্দায় (Bengali Television)। বিভিন্ন চ্যানেল গুলিতে বিভিন্ন ধরনের ধারাবাহিক শুরু হয়েছে বিগত কয়েক মাসে। সেরকমই চলতি বছর মার্চ মাসে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে পরশুরাম (Parashuram)। ব্লুজ প্রোডাকশনের প্রযোজনায় এই ধারাবাহিক বর্তমানে স্টার জলসার পর্দায় রাত আটটায় সম্প্রচারিত হয়। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ইন্দ্রজিৎ বসু (Indrajeet Bose) এবং অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। এছাড়াও দুই গুরুত্বপূর্ণ শিশুশিল্পী চরিত্রে অভিনয় করছে অনুশ্রী মুখার্জি (Ayusree Mukherjee ) এবং অভিনব বিশ্বাস (Avinaba Biswas)।
বহু বছর পর পরশুরাম ধারাবাহিকের হাত ধরে পুরুষকেন্দ্রিক একটি ধারাবাহিক শুরু হল স্টার জলসার পর্দায়। শেষবার এই ধরনের ধারাবাহিক দেখা গিয়েছিল স্টার জলসার পর্দায় খোকাবাবু। সেই ধারাবাহিকটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। দীর্ঘ কয়েক বছর পর আবার দর্শকদের মাঝে সেই জনপ্রিয়তা পাচ্ছে পরশুরাম। বর্তমানে বেশিরভাগ চ্যানেলেই নারীকেন্দ্রিক ধারাবাহিক দেখানো হয়ে থাকে। নারীদের হাতেই সব শক্তি নারীরা একা একশো, একই ধরনের গল্প দেখানো হয়। যার জন্য গোটা বিষয়টা একঘেয়ে হয়ে উঠেছে দর্শকের কাছে।
তবে বহু বছর পর কোন পুরুষ কেন্দ্রিক ধারাবাহিক দেখানো হচ্ছে বাংলা টেলিভিশনের পর্দায়। যেখানে মহিলাদের কিন্তু কোনভাবেই ছোট করা হয়নি। একজন পুরুষ একাই টিআরপি তালিকায় রাজত্ব করছে। ধারাবাহিকে পরশুরামের চরিত্র এতটাই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে দর্শক ধারাবাহিকটি বেশ পছন্দ করছে শুরু থেকেই। তাইতো শুরুর দিন থেকে আজ পর্যন্ত প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে রেখেছে ধারাবাহিকটি।
ধারাবাহিকে পরশুরামের দুটি ব্যক্তিত্ব। বাড়িতে এবং সাধারণ মানুষের সামনে সে শিবপ্রসাদ গাঙ্গুলী। যে সাধারন মধ্যবিত্ত পরিবারের ছেলে। একটি ছোট বীমা কোম্পানির হয়ে কাজ করে। স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে তার সুখের সংসার। তবে শিবপ্রসাদ গাঙ্গুলীর আরো একটি গোপন পরিচয় হলো পরশুরাম। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ পুলিশ অফিসার। তবে তার এই পরিচয় তার পরিবার পরিজন কেই জানেনা। সাধারণ মানুষের মধ্যে থেকেই আড়ালে লুকিয়ে পরশুরাম সাধারণ মানুষেরই সেবা করছে।
আরও পড়ুনঃ ‘কোন রান্না পারে না, আমার মা একেবারে…’ সাক্ষাৎকারে মেয়েকে এনেই ফাঁসলেন অর্পিতা মুখার্জি! হাঁড়ির খবর ফাঁস করলো তার ছোট্ট মেয়ে!
ধারাবাহিকটি চলতি বছরের ১০ই মার্চ শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। তারপর থেকে প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করছে। কোন ধারাবাহিকই পরশুরামের কাছে টিকতে পারছে না। প্রতি সপ্তাহে টপার হচ্ছে টিআরপি তালিকায়। টানা বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় রাজত্ব করছে পরশুরাম। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেতা ইন্দ্রজিৎ বসু। প্রথমবার তাকে দেখা গিয়েছিল জি বাংলার রাশি ধারাবাহিকে। তারপর মাঝে অন্য চ্যানেলের ধারাবাহিকে অভিনয় করেছেন কিন্তু ততটা জনপ্রিয়তা পায়নি সেই ধারাবাহিক। তারপর স্টার জলসার হাত ধরে আবার যেন দর্শকের সামনে নিজেকে মেলে ধরেছেন অভিনেতা। আর পরশুরাম চরিত্রে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন।

