‘কোন রান্না পারে না, আমার মা একেবারে…’ সাক্ষাৎকারে মেয়েকে এনেই ফাঁসলেন অর্পিতা মুখার্জি! হাঁড়ির খবর ফাঁস করলো তার ছোট্ট মেয়ে!

ছোট পর্দার (Bengali Television) জনপ্রিয় মুখ অর্পিতা মুখার্জি (Arpita Mukherjee)। জি বাংলা (Zee Bangla), স্টার জলসার (Star Jalsha) পাশাপাশি একাধিক চ্যানেলে জনপ্রিয় সমস্ত ধারাবাহিত (Bengali Serial) নেগেটিভ, পজিটিভ দুই ধরনের চরিত্রেই অভিনয় করে সকলের মনের নিজের পাকাপাকি জায়গা তৈরি করে নিয়েছেন। অভিনয় জগতে এমন খুব কম অভিনেত্রী রয়েছেন যারা সন্তান জন্ম দেওয়ার পরেও চুটিয়ে কাজ করছেন তার মধ্যে অন্যতম একজন অর্পিতা মুখোপাধ্যায়।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা কথা বেশ প্রচলিত রয়েছে, সন্তান জন্ম দেওয়ার পর অভিনেত্রীরা অভিনয় জগতে আর কাজের সুযোগ পান না। সেই প্রচলিত কথাকে মিথ্যে প্রমাণিত করে আজও দাপটের সঙ্গে কাজ করছেন অর্পিতা। কে আপন কে পর, এখানে আকাশ নীল, ভাগ্যলক্ষ্মী, মিঠাই, কথার মত একাধিক হিট ধারাবাহিকে আমরা অভিনেত্রীকে অভিনয় করতে দেখেছি।
ক্যারিয়ারের শুরুতে পজিটিভ চরিত্রেই আমরা অভিনেত্রীকে বেশিরভাগ সময় দেখে এসেছি। তবে শেষ কয়েক বছর ধরে বিভিন্ন ধারাবাহিকের নেগেটিভ চরিত্রে দেখা মিলছে অভিনেত্রীর। তবে টেলিভিশনের পর্দায় যেমনি হোক না কেন বাস্তবে অভিনেত্রী কেমন এবারের অভিনেত্রীর সম্পর্কে তার মেয়েই সমস্ত সত্যি ফাঁস করে দিল সাক্ষাৎকারে।
অভিনেত্রী বাস্তবে বাড়িতে কেমন সেই প্রশ্ন করা হয় অভিনেত্রীর একমাত্র কন্যা ঐশানিকে। ঐশানি সাক্ষাৎকারে স্পষ্ট জবাব দেয়, ‘বাড়িতে মা খুবই সাধারণ তবে আমাকে খুব বকাবকি করে। যদিও তার যথেষ্ট কারণ রয়েছে। আমি খুব দুষ্টুমি করি।’ অভিনেত্রীর মেয়ের বয়স এখন মাত্র ১০, এই বয়সেই ম্যাচুরিটি এসেছে ঐশানির মধ্যে। মাকে সবসময় কাজ করতে দেখে তাই তার বায়না গুলো কখনোই মায়ের কাজের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। তবে অভিনেত্রী বলেন, ‘আমি আমার এই অভিনয়ের জার্নিতে মা হবার জার্নিতে সবসময় আমার মা বাবা এবং আমার শ্বশুর-শাশুড়ি সাপোর্ট পেয়েছে। আমার সন্তান জন্ম হবার সময় আমার শাশুড়ি আমাকে প্রচন্ড ভাবে সাপোর্ট করেছেন। যখন মেয়ে হয়েছিল তখন আমি আমার মেয়েকে সবসময়ের জন্য সময় দিতে পারিনি, কাছে পাইনি আমার মেয়েও আমাকে ছোট থেকে তেমন ভাবে সবসময় কাছে পায়নি। কিন্তু ছুটির দিনগুলোতে আমি সকাল থেকে রাত পর্যন্ত ওর সাথেই সময় কাটাই। আর বাকি সময়টা আমার মেয়েকে আমার শাশুড়ি পুরো সামলে দেন।’
আরও পড়ুনঃ ‘আমার কি আছে, একেতো এরকম একটা চেহারা!’ ভগবান প্রদত্ত চেহারা নিয়ে খুশি নন অভিনেতা! যারা কাজ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ বিশ্বনাথ বসু
সাক্ষাৎকার অভিনেত্রীর মেয়ে অভিনেত্রী সম্পর্কে আরও এক তথ্য ফাঁস করে। ঐশানিকে প্রশ্ন করা হয়, ‘মা বাড়িতে রান্না করে কিনা?’ তখন ঐশানি স্পষ্টভাবে সাক্ষাৎকারে জানিয়ে দেয়, ‘মা একেবারেই রান্না পারেনা, তাই বাড়িতে রান্না করেও না। তবে মাঝেমধ্যে নতুন নতুন রান্না করার চেষ্টা করে। সেটা আমার ভালই লাগে। কিন্তু আমি আমার মায়ের জন্য খুব গর্বিত, আমার মা এই পেশায় এসেও আমাকে অনেক সময় দেয়।’

