Neem Phuler Modhu Today Episode: পুঁটি উদ্ধার অভিযানে নামলো পর্ণা! মেয়েকে বাঁচাতে রুদ্র মূর্তি ধারণ করলো সে! ভয় পেয়ে গেলো অয়ন মৌমিতা!

Neem Phuler Modhu Today Episode: এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকে চলছে ধুন্দুমার পর্ব। পিছন থেকে কলকাঠি নেড়েই চলেছে ইশা। তবে এবার আর চুপ করে বসে নেই ধারাবাহিকের নায়িকা পর্ণা। নিজের মেয়েকে বাঁচাতে এবার নিজেই মাঠে নামছে সে। আর অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে ধারাবাহিকের বর্তমান পর্বগুলি। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান অর্জন করেছে এই ধারাবাহিক।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা ঠিক করেছিল সবাইকে নিয়ে শরীরচর্চা করতে যাবে। কিন্তু পর্ণা বুঝতে পারেনি তার এই উদ্যোগকে কাজে লাগিয়ে পিছন থেকে একটা নোংরা প্ল্যান সাজিয়ে ফেলেছে ইশা সুইটি অয়ন মৌমিতা। তাদের পরিকল্পনার মাফিক অ’প’হ’র’ণ করা হয় পুঁটিকে। আর তারপর চাওয়া হয় ৫০ লক্ষ টাকা মুক্তিপণ। তাই এই মুহূর্তে দেশ চাপে পড়েছে গোটা দত্ত পরিবার।
নিম ফুলের মধু আজকের পর্ব ২৬ মে (Neem Phuler Modhu Today Episode 26 may)
পালিয়ে যাওয়ার প্ল্যান করলো মৌমিতা
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, মৌমিতা আর অয়ন আগের থেকেই জানতো এমন কিছু হতে চলেছে। ইশা মৌমিতা আর অয়নকে ডেকে বলে, “পর্ণা যদি নাটক করে তাহলে মেয়েকে বাঁচাতে ও ঠিক জয়েন্ট একাউন্ট থেকে টাকা তুলে দেবে। আর যদি সেটা হয় তাহলে আমি তোমাদের ২০ লক্ষ টাকা দিয়ে দেবো। তোমরা আলাদা হয়ে যেয়ো ওই টাকা নিয়ে।” অয়ন রাজি হয়ে যায় ইশার এই পরিকল্পনায়।
ইশা যেটা ভেবেছিল সেইটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় সৃজনের কাছে। তার কাছে টাকা রয়েছে কিন্তু সেই টাকা তুলতে গেলে তার একার সই দিয়ে হবে না। পর্ণা আর সৃজন দুজনের সই না হলে টাকা তোলা যাবে না। কিন্তু এই মুহূর্তে এইসব কথা পর্ণাকে বলাও যাবে না। কি করবে কিছুই ভেবে পায়না সৃজন। এর মাঝেই শাড়ি বদলে নিচে নেমে আসে পর্ণা। সে সৃজনের সাথে আলাদা করে কথা বলতে চায়।
আরও পড়ুন: বিয়ের পর প্রথম জন্মদিন, আদৃতকে কী উপহার দিলো কৌশাম্বী? নিজেই সে কথা জানালেন ভক্তদের প্রিয় উচ্ছেবাবু!
পুঁটিকে খুঁজতে নতুন ফন্দি আঁটলো পর্ণা
এরপর পর্ণা আর সৃজন নিজেদের ঘরে গিয়ে কথাবার্তা বলে নেয়। অন্যদিকে পুঁটি অপহরণকারীদের একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাতে থাকে। একবার পিজা আনতে বলে একবার হাত পা টিপে দিতে বলে। কিছুক্ষণ পর পর্ণা আর সৃজন নিচে নেমে আসে। বাড়ির সবাইকে তাদেরকে এর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জিজ্ঞাসা করলে সৃজন বলে, টাকার ব্যবস্থা করতে বেরোচ্ছে তারা। এটা শুনেই খুব ভয় পেয়ে যায় মৌমিতা। তার মনে হয়, সব কিছুই মনে আছে পর্ণার। সত্যিই কি তাই? নাকি তলে তলে অন্য কোন ফন্দি আঁটছে ধারাবাহিকের নায়িকা?

