Adrit Roy: বিয়ের পর প্রথম জন্মদিন, আদৃতকে কী উপহার দিলো কৌশাম্বী? নিজেই সে কথা জানালেন ভক্তদের প্রিয় উচ্ছেবাবু!

Adrit Roy: এই সময় দাঁড়িয়ে বাংলা টেলিভিশনের (Bengali Television) অনুরাগীদের মনে অন্যতম স্থান দখল করেছেন জনপ্রিয় অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত একসময়ের সব চাইতে জনপ্রিয় ধারাবাহিক মিঠাই (Mithai)-তে প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে উত্থান ঘটেছিল আদৃতের। ধারাবাহিক শেষ হতে না হতেই বড় পর্দাতেও অভিনয় করেছেন তিনি।
ইতিমধ্যেই অভিনেতার অনুরাগীরা জানতে পেরেছেন গত ৯ মে সাত পাকে বাঁধা পড়েছেন টলিউডের জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী। অর্থাৎ সবার প্রিয় জুটি আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। মিঠাই ধারাবাহিকের সময় থেকেই একে অপরের সঙ্গে একসাথে থাকার স্বপ্ন দেখেছিলেন তারা। এইবার সেই প্রেম পরিণতি পেলো।

গতকাল অর্থাৎ ২৫ মে ছিল অভিনেতার জন্মদিন। নিজেই ধারাবাহিক চলাকালীন ধুমধাম করে পালন করা হয়েছিল তার জীবনের এই বিশেষ দিনটি। দর্শকরা নিজেদের সাধ্যমত ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন তাকে। ধারাবাহিক এবং সমাজ মাধ্যম থেকে এখন বেশ কিছুটা দূরেই রয়েছেন আদৃত। এই বছরের জন্মদিনটা কেমন কাটলো তার?
আরও পড়ুনঃ শ্যামলী অনিকেতের সামনে প্রকাশ পেল সব সত্যি! রইল আজকের কোন গোপনে মন ভেসেছের পর্ব
অভিনেতা আদৃত রায় জানান, “ভাবতে পারিনি এতদিন পরেও এমন ভালোবাসা পাবো। অনেকেই আমার জন্য উপহার এনেছে। অনেক মানুষই নিজের হাতের তৈরি কার্ড, উপহার, ফুল এইসব দিয়ে গেছে। খুব ভালো লাগছে মানুষ এখনো মনে রেখেছে এটা দেখে।” বিয়ের পর এটাই তার প্রথম জন্মদিন, নতুন কী পার্থক্য চোখে পড়ছে এই দিনটায়? এই প্রসঙ্গে অভিনেতা বলেন, “আগের দিন অনেক রাত অবধি কেক কাটা হয়েছে। কৌশাম্বীর বাবাও উপস্থিত ছিলেন। খুব ভালো লেগেছে।”

বিয়ের পর প্রথম জন্মদিনের কী উপহার দিলেন অভিনেত্রী? বউয়ের হাতের রান্না খাওয়ার সুযোগ হয়েছে?
অভিনেতা বলেন, “এখনো অবধি কিছু পাইনি তবে পাবো অবশ্যই। আর আজ প্রথম আর হাতের রান্না খাবো। এর আগে খাওয়ার সুযোগ হয়নি, আর এত ব্যস্ততার মধ্যে ও সেভাবে কিছু করে উঠতে পারেনি।” বিয়ের আগে এবং বিয়ের পরে কি কোন পরিবর্তন এসেছে অভিনেত্রীর মধ্যে? অভিনেতা জানান, তার চোখে কোন পরিবর্তন ঘটেনি। কৌশাম্বী আগেও যেমন ছিলেন এখনো ঠিক তেমনি আছেন। শুধু বাড়ির লোকেদের কাছে আরও বেশি বিশেষ হয়ে উঠেছেন।

