‘আমি তোমায় ভালোবাসি বৌঠান’- মুখ ফুটে ভালোবাসার কথা জানিয়ে দিল নতুন! কমলিনী কি পারবে স্বামী-সংসারের মায়া কাটিয়ে নতুনকে আপন করে নিতে?

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

Bengali serial

ধারাবাহিকের গত কয়েকদিনের পর্বে দেখানো হচ্ছে কুড়ি বছর পর আবার হঠাৎ করেই ফিরে এসেছে কমলিনের হারিয়ে যাওয়া স্বামী তার স্মৃতিশক্তি চলে যাবে সে এতদিন পর্যন্ত ফিরতে পারিনি পরিবারের কাছে কিন্তু কুড়ি বছর পর যখন নিজের লোকেদের কাছে ফিরে আসে সে তখন পরিস্থিতি সব পাল্টে গিয়েছে। কমলে নির্মুন বদলেছে সে এখন আর তার স্বামীর সঙ্গে সংসার করতে চায় না স্বামীর মুখের উপর স্পষ্ট জানিয়ে দেন সে এই সংসার আর করবে না তাকে ডিভোর্স দেবে। এই নিয়ে তো বাড়িতে হলুস্থলু কান্ড।

আরও পড়ুনঃ ‘একে আগে স্টেজ থেকে নামা…এদের জন্য যারা গান জানে তারা সুযোগ পায় না’- মাচা শোতে গান গেয়ে সমালোচনার মুখে আরাত্রিকা মাইতি!

এরই মধ্যে ধারাবাহিকের দুর্ধর্ষ প্রোমো ভিডিও সামনে এসেছে। এই প্রোমো ভিডিও দেখে প্রত্যেকই ধারাবাহিকের আগামী পর্ব গুলি দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে সংসার বাড়ি ঘর ছেলেমেয়ে সবাইকে ছেড়ে বেরিয়ে এসেছে কমলিনী। ঠাঁই নিয়েছে একটি মন্দিরে গাছের তলায়। সেখানেই চারিদিকে সুখী দম্পতিদের দেখে তার চোখে জল চলে আসে।

এরপর হঠাৎ করে সেখানে এসে উপস্থিত হয় নতুন। বৌঠানকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হয়েছে। নতুন কমলিনীকে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করে। আর জানায় বাড়ির সবাই দুশ্চিন্তা করছে। কমলিনী উল্টে প্রশ্ন করে নতুন এর চিন্তা হয়নি? নতুন জানায় তারও চিন্তা হয়, কারণ সেও ভালবাসে কমলিনীকে। মুখ ফোটে বৌঠানকে ভালোবাসার কথা জানিয়ে দেয় নতুন। দূর থেকে কমলিনী আর নতুনের কথপোকথন শুনে নেয় চন্দ্র। আবার নতুন করে কোন ঝড় উঠতে চলেছে কমলিনীর জীবনে।

Back to top button