‘একে আগে স্টেজ থেকে নামা…এদের জন্য যারা গান জানে তারা সুযোগ পায় না’- মাচা শোতে গান গেয়ে সমালোচনার মুখে আরাত্রিকা মাইতি!

বর্তমান সময়ে ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) অভিনেতা অভিনেত্রীদের প্রায়শই আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যেতে দেখতে পাই। যাকে পাতি বাংলা ভাষায় বলা হয় মাচা শো। সমস্ত অনুষ্ঠানে গিয়ে অভিনেতা অভিনেত্রীরা দর্শকদের সাথে আলাপ করে, তাদের সঙ্গে পরিচয় পর্ব সারেন এবং অনেকেই গানের মাধ্যমে প্রত্যেকের মনোরঞ্জন করে। কিন্তু সেই সমস্ত অনুষ্ঠান গুলিতে অনেক সময় এমন অভিনেতা অভিনেত্রীরা গিয়ে থাকেন যাদের গানের সঙ্গে দূরদূরান্ত পর্যন্ত কোন সম্পর্ক নেই।

আর যার কারণে খুব স্বাভাবিক ভাবেই তারা তাদের গানের দক্ষতা না থাকায় তারা ঠিকমতো গান গেয়ে উঠতে পারে না। আর পরে সমালোচনা এবং ট্রোলের শিকার হতে হয় তাদের। সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের সে সমস্ত ভিডিও পোস্ট করে লোকে হাসাহাসি করে। এর আগে বহুবার বহু অভিনেতা অভিনেত্রী এই ট্রোলের শিকার হয়েছেন।

এবারে সেরকমই একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। যাকে এই মুহূর্তে আমরা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি। কিছুদিন আগে একটি স্টেজ পারফরম্যান্স করতে গিয়েছিল। সেখানেই তার গান শুনে ট্রোল করতে শুরু করেছেন দর্শক।

অভিনেত্রীর বেসুর গান শুনে রীতিমতো তাকে নিয়ে ট্রোল সমালোচনা করতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ। কমেন্ট বক্স জুড়ে নানান ধরনের সমালোচনা কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে।

কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘যারা গান গাইতে পারে না ,তাদের আইন করে বন্ধ করে দেওয়া দরকার।’ আবার কেউ বলেছেন, ‘সুর যখন নেই প্লিজ গাইবেন না …. অনুরোধ করছি, নাহলে গলায় AI Auto tuner লাগিয়ে গান।’ একজন লিখেছেন, ‘কষ্ট কাঠিন্য জন্য সেরা উপায় হেগো বাবার জোরিবুটি।’ আরেকজন বলেছেন, ‘এইসব লোকদের ডেকে গান গাওয়ানো হচ্ছে, এদিকে হাজার হাজার ভালো গান জানা নতুন শিল্পীরা show না পেয়ে নিজের স্বপ্নকে রক্ত বমি করে বের করছে। লজ্জা লাগা দরকার এই event কোম্পানি গুলোর আর সমাজের লজ্জা লাগা দরকার।’

আরও পড়ুনঃ ‘সমুদ্রের ধারে কোমর দোলানোকে নাচ বলে না…’- বিস্ফোরক অভিনেত্রী কল্যাণী মন্ডল!

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button