ছবি তোলার প্রতিযোগিতায় প্রথম স্থানে কমলিনী! নতুনের মৃ’ত্যু কেড়ে নিল কমলিনীর মুখের হাসি!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে কমলিনীর এক কাকা যিনি বিদেশে থাকতেন তিনি এসে উপস্থিত হন। তাকে দেখে তো সবাই অবাক, তিনি যে আসবেন কেউই জানতো না। তার কিছুক্ষণ পরেই আসে কমলিনী। কাকাকে দেখে তো আনন্দে আত্মহারা হয়ে পড়ে সে। এদিকে নতুনের খোঁজ করতে থাকে সবাই। কিন্তু কেউই জানে না কত বড় দুর্ঘটনা ঘটে গেছে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, কমলিনী পুরস্কার পাবে সেই নিয়ে তো সকলেই মেতে রয়েছে। সকলেই ভীষণ খুশি। এতদিন পর নিজের কাকা কে পেয়ে কমলিনীও বেশ হাসিখুশি। মাকে হাসিখুশি দেখে বাবিল, মিঠিও খুব খুশি। কিন্তু কমলিনী তো নতুন কেনো আসছে না সেই নিয়ে চিন্তায় পড়ে গেছে। এদিকে কমলিনীর ননদও বারবার নতুনের খোঁজ নিচ্ছে।
আরও পড়ুনঃ অসম্ভবকে সম্ভব করলো রায়ান! কিন্তু পারুলকে বাঁচাতে গিয়ে তূর্যর মৃ’ত্যু ফাঁদে নায়ক! ফাঁ’স আজকের পর্ব
কমলিনী ভাবে হয়তো বুবলাই আসবে ভেবেই নতুন আসেনি। কারণ বুবলাই নতুনকে পছন্দ করেনা। ওদিকে নতুনের তো অবস্থার আরও অবনতি হতে থাকে। নতুনের ফোন থেকে বারবার কমলিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্ত ফোন ধরতে পারে না। কমলিনী মঞ্চে উঠে পুরস্কার নেয়, নতুনকে সবকিছুর জন্য ধন্যবাদ দেয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

