অসম্ভবকে সম্ভব করলো রায়ান! কিন্তু পারুলকে বাঁচাতে গিয়ে তূর্যর মৃ’ত্যু ফাঁদে নায়ক! ফাঁ’স আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে তুর্য তো পাগলামি শুরু করেছে পারুলকে নিয়ে। পারুল বুঝতে পারে সে ইউনিভার্সিটিতে কোনো পরিত্যক্ত ল্যাবে আছে। এরপর তুর্য সারা ঘর মোমবাতি দিয়ে সাজিয়ে তোলে, নাচ করে, কেক আনে পারুলের জন্য। পারুল তো তুর্যর এসব পাগলামি আর সহ্য করতে পারে না। জোর করে পারুলকে কেক খাওয়ায়। পারুল খেতে চায় না, কিন্তু তুর্য তো পাগলামি করতে থাকে। এদিকে রায়ানের তো পারুলকে না পেয়ে পাগল পাগল অবস্থা। রায়ান কোথা থেকে পারুলকে খুঁজবে কিছুই বুঝতে পারে না। এদিকে পুলিশের ডিপার্টমেন্টের এখনো কোনো খবর পাওয়া যায়নি। শহরের কোন সিসিটিভি ফুটেজে তূর্য বা পারুলকে দেখা যায়নি।

এর থেকে রায়ানের মনে সন্দেহ হয় হয়তো তূর্য পারুলকে ইউনিভার্সিটির ভেতরেই কোথাও লুকিয়ে রেখেছে। তাই জন্য সকাল সকাল ইউনিভার্সিটির সমস্ত সিসিটিভি ফুটে চেক করতে থাকে। সেখানেই দেখা যায় ইউনিভার্সিটি থেকে কাল পারুল বা তূর্য কেউই বাইরে বেরোয়নি। সুতরাং পারুলকে তূর্য ইউনিভার্সিটির ভিতরই আটকে রেখেছে। এদিকে তূর্য পারুলকে নিয়ে পাগলামি শুরু করে। পারুল বুঝতে পারে তূর্যর পাগলামিতে সায় না দিলে সে কোনদিন এখান থেকে বেরোতে পারবে না। তাই জন্য তূর্যর তালে তাল মেলাতে তাকে পারুল আর ভাবতে থাকে কিভাবে রায়ানকে সিগন্যাল দেওয়া যায় যে ইউনিভার্সিটি তে আছে।
পারুল তারপর বিজ্ঞানের প্রযুক্তি অবলম্বন করে হঠাৎ করেই ঘরে আগুন লাগিয়ে দেয়। যাতে আগুনের ধোঁয়ায় রায়ান সিগন্যাল পায়। এদিকে তূর্য তো রেগে গিয়ে বলে পারুল যদি তার না হয় তবে তারা একসাথে আগুনে পুড়ে মরবে।
আরও পড়ুনঃ সকলের চোখে ধুলো দিয়ে আলাদাই খেল খেলছে রুদ্র! একই মানুষ তিন জায়গায় তিন রকম ছদ্মবেশে? কিভাবে রুদ্রকে মাত দেবে ফুলকি?
এদিকে রায়ান ইউনিভার্সিটির বিল্ডিংয়ে ধোঁয়া দেখে ছুটে যায়। তুর্য পারুলের শ্বাস আটকে মারতে যাবে ঠিক তখনই সেখানে উপস্থিত হয় রায়ান। রায়ান তো পারুলকে দেখে ছুটে আসে। অক্সিজেনের অভাবে পারুলের জ্ঞান হারিয়ে যায়। রায়ান আবারো পারুলকে বাঁচায় কিন্তু তুর্য এই সুযোগে রায়ানকে মেরে ফেলতে চায়। কিন্তু দেখা যাক কি হয় আগামী পর্বে।

