ঊর্মি সাত্যকির সেই পুরোনো আমেজ এবার আদি আনন্দীর গল্পে! নস্টালজিক দর্শক!

সদ্যই জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক আনন্দী (Anondi)। এই ধারাবাহিকের হাত ধরে আবারো জি বাংলার পর্দায় ফিরেছে পুরোনো জুটি। যাদের এর আগেও জি বাংলার পর্দায় জনপ্রিয় ধারাবাহিকে জুটি বাধতে দেখা গিয়েছে। জি বাংলার এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক এই পথ যদি না শেষ হয় তে ঊর্মি-সাত্যকির জুটি ছিল হিট। এবারে সেই জুটি ফিরলো আনন্দী ধারাবাহিকে আনন্দী-আদিদেব হয়ে। আর এই দুই জুটিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee)

আনন্দী ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে আনন্দী তার পাড়ার একটি বদমাশ ছেলের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য রাস্তায় দৌড়াতে থাকে আর ঠিক তখনই সামনে চলে আসে আদিদেবের গাড়ি। আদিদেবের গাড়ির সাথেই ধাক্কা খায় আনন্দী। আর এই দৃশ্য দেখেই নস্টালজিক হয়ে পড়েছেন দর্শক। কারণ এই একই দৃশ্য দেখানো হয়েছিল এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে। ঊর্মি সাত্যকির দেখাও এভাবেই হয়েছিল। উর্মীও কতগুলো গুন্ডার খপ্পরে পড়েছিল, সেখান থেকে বাঁচার জন্য দৌড়ে আসছিল ঊর্মি তখনই সামনে এসে পড়েছিল সাত্যকির ট্যাক্সি। আনন্দী ধারাবাহিকের এই দৃশ্য দেখেই পুরোনো দিনে ফিরে গিয়েছেন এই জুটির ভক্তরা।

Anwesha Writwik

ধারাবাহিকের গল্প কিভাবে শুরু হলো

ধারাবাহিকের শুরু থেকে এখনো পর্যন্ত দেখানো হয়েছে আনন্দী অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। যে পেশায় একজন নার্স। উল্টো দিকে আদিদেব হলো বড়লোক বাড়ির ছেলে। পেশার সে একজন অনেক বড় ডাক্তার। তার পরিবারের বাবা, কাকা, জেঠু, দাদা সবাই ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত রয়েছে। তাদের পারিবারিক নিজস্ব নার্সিংহোম রয়েছে। তবে সেই নার্সিংহোমে আদিদেব যোগ না দিয়ে একটি খুবই সাধারণ হাসপাতালে কাজ করে সে। সাধারণ মানুষের সেবা করে, সব রোগী তার কাছে সমান।

এরপরে ধারাবাহিকে দেখানো হয় কিভাবে আনন্দী নার্স হিসেবে লাহিড়ী বাড়িতে প্রবেশ করে। তারপর নিজের সুন্দর স্বভাব এবং ম্যাজিক দিয়ে ঠাম্মির মন জয় করে নেয়। ঠাম্মির নার্সের দায়িত্ব পায় আনন্দী। তবে ভুল বোঝাবুঝির কারণে লাহিড়ী বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তাকে। তবে লাহিড়ী বাড়িতে কি আর কোনদিনই ফিরতে পারবে না আনন্দী? সেটা জানতে হলে চোখ রাখতে হবে ধারাবাহিকে।

আরও পড়ুনঃ বাংলার সেরা শিশু শিল্পী রাধিকা! হারিয়ে দিলেন সোনা রুপাসহ বাকিদের!

গত ২৩ সেপ্টেম্বর থেকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে অন্বেষা এবং ঋত্বিককে পাশাপাশি আরও অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের। সব মিলিয়ে এই কয়েকদিনেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে বাংলার দর্শকদের। ভক্তদের ধারণা এই ধারাবাহিকটি ফেরাবে জি বাংলার হারিয়ে যাওয়া গৌরব। এই ধারাবাহিকটি দেখতে আপনারাও নজর রাখুন জি বাংলার পর্দায় ঠিক সন্ধ্যে ৬:৩০ টায়।

Back to top button