বাংলার সেরা শিশু শিল্পী রাধিকা! হারিয়ে দিলেন সোনা রুপাসহ বাকিদের!

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ছিল কে প্রথম কাছে এসেছি ( Ke Prothom Kachhe Esechhi )। এই ধারাবাহিকটি সিঙ্গেল মাদার মধুবনী ও তার ছোট্ট মেয়ে মিহির গল্প নিয়ে শুরু হয়েছিল। মধুবনী একা মা হয়ে কীভাবে মিহিকাকে বড় করে তোলে, নিজের জীবনের যাবতীয় প্রতিকূলতাকে সে কীভাবে জয় করে তাই নিয়েই এই গল্প। বেশ কিছুদিন আগে টিআরপি তালিকায় কম রেটিং এর কারণে এই ধারাবাহিকটি শেষ হলেও এখন‌‌ও এই ধারাবাহিকের রেশ কাটেনি।

আসলে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকটি টিআরপিতে বেশ কিছুটা পিছিয়ে থাকলেও অনলাইনে এই ধারাবাহিক ভীষণ রকম জনপ্রিয় ছিল। এই ধারাবাহিকের অভিনব গল্প যেমন দর্শক পছন্দ করতেন তেমনি মধুবনীর মেয়ে মিহির চরিত্রে ছোট্ট রাধিকা কর্মকারের অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছিল। এই ধারাবাহিকে মিহির কথা, মিহির ডায়লগ ডেলিভারি স্টাইল দর্শকদের ভীষণ পছন্দের ছিল তাই এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার খবরে একটা সুন্দর গল্প শেষ হওয়ার জন্য যেমন দর্শকের মনে আক্ষেপ ছিল তেমনি আক্ষেপ ছিল রোজকার দিন মিহিকে আর দেখতে পাওয়া যাবে না ভেবে দর্শকের মন কষ্ট।

mihi radhika karmakar

এই ধারাবাহিকের শেষে দেখানো হয়, মিহির আসল বাবা-মা, মিহিকে মধুবনীর থেকে দূরে করে নিয়ে গেলেও তারা মিহিকে একটা বেলাও নিজের কাছে রাখতে পারে না, কারণ মিহি তাদের জানিয়ে যায় ওষুধ ছাড়া সে বেঁচে থাকতে পারবে, কিন্তু মাম্মামকে ছাড়া সে বেঁচে থাকতে পারবে না। তাই মধুবনীর কাছে মিহিকে ফিরিয়ে দিয়ে মিহির আসল মা ক্ষমা চায় গল্পের শেষে চিরাচরিত রীতি মেনে ধরা পড়ে যায় গল্পের আসল খলনায়িকা কমলিনী আর মধুবনী, মিহি ও ঋকের একটা সুন্দর পথ চলা শুরু হয়।

ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও মিহিকাকে নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা এবং কৌতূহল বজায় ছিল। মিহিকা যে দর্শকদের মনের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে সেটা আর‌ও একবার প্রমাণ হয়ে গেল। সম্প্রতি রাধিকা কর্মকারের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে ছোট্ট রাধিকা জানাচ্ছে সকলের ভালোবাসায় সে সেরা শিশু শিল্পীর অ্যাওয়ার্ড জিতে নিচ্ছে টলিস্টারের তরফ থেকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে খুব সুন্দর করে সেজেগুজে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছে রাধিকা।

আরও পড়ুনঃ এক সময় বাড়ি বাড়ি ঘুরে বেচেছেন লজেন্স বিস্কুট! কেমন ছিল সুদীপা বসুর পারিবারিক অবস্থা?

এরপর টলিস্টারের ঘোষক মঞ্চে ঘোষণা করেন যে এই বছর সেরা শিশু শিল্পীর টলি স্টার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের মিহিকা অর্থাৎ রাধিকা। এরপর রাধিকা স্টেজে ওঠে এবং অ্যাওয়ার্ডটি নেয়। রাধিকার চোখমুখে হাসি উপচে পড়ে। আসলে দর্শকদের থেকে এত ভালোবাসা পেয়ে এবং এই পুরস্কার পেয়ে সে খুব খুশি হয়েছে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার সোনা, রূপাকে হারিয়ে এত অল্প দিনের মধ্যে রাধিকা যে এতখানি জনপ্রিয়তা পেয়ে যাবে তা ধারাবাহিকের নির্মাতারা অনুমান না করলেও দর্শকরা কিন্তু ঠিকই অনুমান করেছিলেন।

Back to top button