প্রাণপ্রিয় দিদি রাইয়ের অপমানের বদলা নিতে শৌর্যের সাথে হাত মেলালো স্রোত!

আমাদের মতন বাঙালি মধ্যবিত্ত পরিবারে মায়ের পর দ্বিতীয় মা হিসেবে নিজের দিদিকেই ভেবে থাকে একটি পরিবারের ছোট মেয়েটি। সেখানে সেই মায়ের মতন দিদির চরিত্রেই কালি লেপে দিলো জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাইয়ের বোন নীলাঞ্জনা। ফলস্বরূপ বিয়ের পরের দিনই চরম অন্ধকারে ডুবে গেল রাইয়ের জীবন।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনেক কষ্ট করে চার হাত এক করেছিল ধারাবাহিকের নায়িকার রাই আর নায়ক অনির্বাণ। কিন্তু সেই সব কিছুতে মিথ্যে করে নিজের জামাই বাবুর মনে অবিশ্বাস ঢুকিয়ে দিয়ে নিজের দিদিকে বিয়ের পরের দিনই শ্বশুরবাড়ি ছাড়া করে ছাড়লো নায়িকা রাইয়ের বোন নীলাঞ্জনা। এই বানানো মিথ্যেগুলোকে বেমালুম বিশ্বাস করে রাইকে চরম ভুল বুঝল অনির্বাণ।

মিঠিঝোড়া আজকের পর্ব ১৭ জুলাই (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 17 July)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রাইকে উদ্দেশ্য করে অনির্বাণ চিঠিতে লেখে, যদি রাই ওই বাড়িতে থাকে তাহলে অনির্বাণ আর কখনো ফিরবে না। রাই তাই জন্য নিজের বাপের বাড়িতে চলে আসে। ফুলশয্যার পরের দিন কাউকে কিছু না বলে স্বামীকে না নিয়ে হঠাৎ বাপের বাড়িতে চলে আসায় বেশ চিন্তায় পড়ে যায় নন্দিতা এবং অন্যান্য সদস্যরা। নীলাঞ্জনা খুব ভালো করেই বুঝতে পারে আসল ঘটনাটা ঠিকই ঘটেছে।
অনির্বাণ মনে মনে ভাবে, এই জন্যই রাই তাকে তার অতীত জীবন নিয়ে কিছু জিজ্ঞাসা করেনি। তখন যদি সে এত কিছু বুঝতে পারতো তাহলে তার জীবনটা ধ্বংস হয়ে যেত না। ঠিক এমন সময় তাকে ফোন করে তার বোন। বোনের কাছ থেকেই সে জানতে পারে রাই বাপের বাড়ি চলে গেছে। অনির্বাণ জানিয়ে দেয়, এই বিষয়ে তার কোন বক্তব্য নেই। এদিকে নন্দিতা আর বিক্রম কি করবে কিছুই বুঝে উঠতে পারেনা।
আরও পড়ুন: এবার রাইয়ের পাশে দাঁড়ালো স্রোত! অনির্বাণের সামনে নীলুর মুখোশ টেনে খুলে দিলো সে!
অপরাধীকে ধরার প্রতিজ্ঞা করলো স্রোত
এরপর স্রোত আর মিষ্টি দুজন মিলে রাইকে ভালোভাবে জিজ্ঞাসা করে। আর তারপর রাই তাদেরকে সবটা খুলে বলে। যেটা শুনে স্রোত বলে, এই কাজটা করতে পারে এরকম মানুষ অনেকেই রয়েছে। মিষ্টি প্রথমেই শৌর্যের নাম নেয়। স্রোত বলে, মেজদি ভাইও এই কাজটা করতে পারে। যদিও সেটা মেনে নিতে চায় না রাই। কিন্তু স্রোত ঠিক করে ফেলে যদি সত্যিই নিলাঞ্জনা এই কাজটা করে থাকে তাহলে সে তাকে ছেড়ে কথা বলবে না। স্রোত আর মিষ্টি দুজন মিলে কি পারবে রাই এর হারানো সম্মান ফিরিয়ে দিতে?

