নীলুর দুর্বল জায়গায় আঘাত করল শৌর্য! নীলুর প্ল্যানের বারোটা বাজিয়ে মুক্ত হলো শৌর্য!

কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট। অত্যাধিক লোভ করতে গিয়ে এইবার সেই রকমই লেজে গোবরে অবস্থা হল জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাইয়ের মেজো বোন নীলাঞ্জনার। যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই দর্শকদের বিনোদন দিয়ে আসছে এই ধারাবাহিকটি। ধারাবাহিকের নায়িকা এই কয়েকদিনের মধ্যেই দর্শকদের অনেক কাছের হয়ে উঠেছে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নীলাঞ্জন এর সাথে আর কোনভাবেই সংসার করা সম্ভব নয় ধারাবাহিকের প্রথম নায়ক শৌর্যর। সে এবার যত তাড়াতাড়ি সম্ভব নীলাঞ্জনা সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে ফেলে একটা সুস্থ জীবনে ফিরতে চায়। কিন্তু এত সহজে তাকে কিছুতেই ছাড়তে চায় না নীলাঞ্জনা। কারণ তার চাহিদা অনেক বেশি। বিলাসবহুল জীবনযাপন তার একমাত্র লক্ষ্য। বিলাসিতা ছাড়া তার পক্ষে বেঁচে থাকা সম্ভব না।

Bengali serial

নীলাঞ্জনা নিজের মুখেই বলে, তার জীবনে অনেক চাহিদা রয়েছে। শুধুমাত্র খাওয়া পড়া নয় এর পাশাপাশি ঘুরতে যাওয়া, অসুস্থতায় সবথেকে ভালো ট্রিটমেন্ট পাওয়া, একটা ভালো বিলাসবহুল বাড়িতে থাকা ইত্যাদি তাকে পেতেই হবে। আর নিজের এই ভালো থাকাটাকে নিশ্চিত করতে সে যতদূর যাওয়া যায় ততদূর যেতে রাজি আছে। শুধু তাই নয় ভবিষ্যতে গিয়ে বৈবাহিক জীবনেও জড়াতে পারে নীলাঞ্জনা। তার ব্যবস্থাও সে আগের থেকে করে রাখতে চায়।

বিচ্ছেদের পর সে যে টাকাটা পেতে চলেছে সেটা যদি মাসে মাসে পায় তাহলে বিয়ের পর তা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এককালীন টাকা নিয়ে নিলে সেটা আর ফেরানো যাবে না। তাই সেই পথেই হাঁটে নীলাঞ্জনা। সে শৌর্যর কাছ থেকে দেড় কোটি টাকা দাবি করে। টাকার অংকটা শুনতেই চমকে ওঠে পরিবারের সকলে। কারণ এতগুলো টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব না। তাহলে তাদের নিঃস্ব হয়ে যেতে হবে। কিন্তু এই টাকাটা না দিলে নীলুও বিচ্ছেদ নিয়ে আর এগোবে না।

আরও পড়ুন: বিয়ে করাই হল কাল! সেনগুপ্ত বাড়িতে মানসিক নি’র্যাতনের শিকার মিহি!

নিজেই ফেঁসে গেল নীলাঞ্জনা

সূর্য নিলাঞ্জনার ঘরে এসে তাকে বলে, “তুমি যেটা করলে সেটা খুব ভুল করলে। তোমার দায়িত্ব নিতে চেয়েছিলাম আমি। কিন্তু তুমি যেটা করেছ তারপর আর সেই দায়িত্ব নেওয়ার কোন প্রশ্নই ওঠে না। তুমি একটা টাকাও পাবে না। আর না তুমি আমার সঙ্গে সংসার করতে পারবে। নিজের পায়ে নিজে কু’ড়ুল মা’রলে।” কথাগুলোতে বিশেষ কর্ণপাত করে না নীলাঞ্জনা। তবে এখান থেকে স্পষ্ট এবার যেটা হতে চলেছে সেটা নীলাঞ্জনার জন্য খুব একটা সুখকর হবে না।

Back to top button