জেলেই হবে ফুলসজ্জা! কি হতে চলেছে মিঠিঝোরা ধারাবাহিকের আগামী পর্বে? সম্প্রচারের আগেই ফাঁ’স করলেন দেবাদৃতা!

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।

মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের রাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তার সঙ্গে জুটি বেঁধেছেন অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে। অন্যদিকে রাইয়ের মেজ বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। রাইয়ের ছোট বোনের চরিত্র স্রোতের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তীকে অভিনেত্রী বিপরীতে রয়েছেন অভিনেতা মৈনাক ঢোল।

বর্তমানে ধারাবাহিকের গল্প বেশ পছন্দ করছেন দর্শক। এদিকে যেমন রাই অনির্বাণের জীবনে এসে তাদের প্রথম সন্তান অন্যদিকে স্রোত, সার্থকের জীবনেও চলছে নানান ওঠাপরা। এদিকে নীলুর জীবনে তো নতুন মোড় এসেছে। এতদিন মনের মানুষকে খুঁজে পেয়েছে নীলু। একটা ডাকাত দলের মাথা ক্রান্তির প্রেমে পড়েছে, তার সাথে বিয়ে হয়েছে। সর্বোপরি নীলুর জীবনে বিরাট পরিবর্তন এসেছে।

নীলু আগে যেমন খারাপ মানুষ ছিল এখন আর সেই খারাপ মানুষ নেই। যে ডাকাত দলের সাথে যুক্ত তারা কোনো মানুষের ক্ষতি করে না, গরীব মানুষের জন্য কাজ করে। কিন্তু ভালো পথে ফিরেও নীলু সুখের মুখ দেখতে পেলো না। বিয়ের দিনই পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেলো নীলুকে। তাদের জেরার মুখে পড়তে হলো।

আরও পড়ুনঃ ‘ঋতুদা নিজের হাতে আমার মেকআপ করে দিয়েছিলেন, উনি এত কাছে…’- ঋতুপর্ণ ঘোষের সঙ্গে প্রথম কাজ! সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন বাসবদত্তা!

এদিকে জেলের মধ্যে নীলু আর ক্রান্তির ফুলসজ্জা দেখানো হবে। সেখানেই তার ভবিষ্যতের প্ল্যান করছে সেটাই দেখানো হবে আগামী পর্বে। এতদিন পর এতটুকু সুখের মুখ দেখেই আবার বিপদের মুখে পড়ল নীলু। এতদিন সে যে ভালোবাসা থেকে বঞ্চিত ছিল, সেই ভালোবাসা পেয়েও কি নীলু হারিয়ে ফেলবে? কি হয় আগামী পর্বে সেটাই দেখার অপেক্ষা।

Back to top button