বিরাট ঘোষণা, এবার থেকে নতুন সময়ে নিম ফুলের মধু! কোন স্লটে সম্প্রচার হবে এই মেগা? জেনে নিন এখনই
বর্তমানে বাংলা টেলিভিশনের (Bengali Television) অন্যতম জনপ্রিয় চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় এবং এখনো পর্যন্ত টিআরপিতে (TRP) একেবারে প্রথম সারিতে থাকা ধারাবাহিকটি (Bengali Serial) হচ্ছে নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। যবে থেকে এই ধারাবাহিক সম্প্রচারিত হওয়া শুরু হয়েছে তবে থেকেই টিআরপি তালিকার একেবারে প্রথম পাঁচে নিজের নাম গেঁথে নিয়েছে নিম ফুলের মধু।
জি বাংলা প্রডাকশন হাউসের প্রযোজনায় সম্প্রচারিত এই ধারাবাহিকটি প্রত্যেকদিন ঠিক রাত আটটায় দর্শকদের সামনে এসে ধরা দেয়। ধারাবাহিকের নায়ক নায়িকা থেকে শুরু করে গোটা পরিবার এবং গল্পের প্লট সবটাই দর্শকদের ভীষণ পছন্দের এবং কাছের। জি বাংলার এই খারাপ সময়েও যে ধারাবাহিকগুলি চ্যানেলটির মুখ উজ্জ্বল করছে তার মধ্যে অন্যতম হলো এই মেগা। কিন্তু এই মুহূর্তে একাধিকবার বেঙ্গল টপার হওয়া এই ধারাবাহিকটিকে নিয়ে তৈরি হয়েছে সংশয়।
ইতিমধ্যেই দর্শকরা জানতে পেরেছেন, জি বাংলার পর্দায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক পরিণীতা। এই ধারাবাহিকটিও জি বাংলা প্রোডাকশন হাউসের তরফেই সম্পাদিত হতে চলেছে। গতকাল জি বাংলা চ্যানেল ধারাবাহিকটির টাইম স্লট ঘোষণা করে এবং সেখানেই জানা যায় এটি আসতে চলেছে নিম ফুলের মধু ধারাবাহিকের জায়গায় অর্থাৎ রাত আটটায়। তখন থেকেই দর্শকমহলে শুরু হয়ে যায় এক চাপা উত্তেজনা। প্রশ্ন ওঠে তবে কি শেষ হয়ে যাচ্ছে নিম ফুলের মধু?

উত্তরটা হল না। নিম ফুলের মধু শেষ হচ্ছে না সে কথা আগেই জানানো হয়েছে দর্শকদের। ধারাবাহিকের গল্প এখনো অব্দি শেষ হয়নি আর তাছাড়াও ধারাবাহিকের টিআরপি এখনোও অন্যান্য ধারাবাহিকের তুলনায় যথেষ্ট ভালো। তাই প্রাইম টাইম থেকে সরে গেলেও ধারাবাহিকটিকে শেষ করা হবে না। এর বদলে সময় পরিবর্তন করা হবে। এবার প্রশ্ন উঠছে তাহলে নিম ফুলের মধুকে কোন সময়ে সম্প্রচার করার কথা ভাবছে জি বাংলা চ্যানেল?
আরও পড়ুন: ২১ দিন! আনন্দীর হাতে সময় বেঁধে দিল আদি! আনন্দী পারবে তো নিজেকে নির্দোষ প্রমাণ করতে?
কোন সময়ে আসছে এই মেগা?
যতদূর জানা যাচ্ছে জি বাংলার পর্দায় ঠিক সন্ধে ছটার স্লটে আসতে পারে নিম ফুলের মধু। এক সময় বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইকেও ঠিক এই ভাবেই স্লট থেকে সরিয়ে সন্ধে ছটার স্লটে দেওয়া হয়েছিল। অন্যান্য ধারাবাহিকগুলির বর্তমান টিআরপির অবস্থা পর্যবেক্ষণ করে বোঝা যাচ্ছে সন্ধ্যা ছটায় এই ধারাবাহিকের আসার সম্ভাবনা সব থেকে বেশি। তবে এখনো অব্দি জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষর তরফ থেকে এই নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে আশা করা যাচ্ছে আর কয়েক দিনের মধ্যেই একটি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে চ্যানেল কর্তৃপক্ষ।

