২১ দিন! আনন্দীর হাতে সময় বেঁধে দিল আদি! আনন্দী পারবে তো নিজেকে নির্দোষ প্রমাণ করতে?

মিষ্টি কথার পাচন দিয়ে সবাইকে ভুলিয়ে রাখতে, সবার মনের অসুখ সারাতে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘আনন্দী’ (Anondi)। একটু একটু করে ধারাবাহিকের গল্প সকলের মন জয় করে নিচ্ছে। টিআরপি তালিকায় ধীরে ধীরে জায়গা দখল করে নিচ্ছে। এই ধারাবাহিকে অন্বেষা ঋত্বিকের জুটিকে আবারো ফিরে পেয়ে দর্শক তো খুবই খুশি।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আনন্দীকে সবাই ভুল বুঝে যা নয় তাই বলে অপমান করে। এমনকি রকেটের বলা বানানো কথা গুলো আদিও বিশ্বাস করে নেয়। একটি ভুয়ো ভিডিও দেখে বাড়ির সবাইকে নিজের ফাঁদে ফেলে রকেট। সবাই ভুল বোঝে আনন্দীকে। মাঝরাতেই আনন্দীকে বাড়ির সবাই মিলে বের করে দিতে চায়। চৈতি এবং অয়ন্তিকা মিলে আনন্দীর গা থেকে সমস্ত গয়না খুলে নিয়ে তাকে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দেয়। তখনই আদি বাঁধা দেয় এবং মাঝরাতে আনন্দীকে বাড়ি থেকে বের করতে না করে। অন্যদিকে বিজয়া এবং ঠাম্মি মিলে আদিকে বোঝায় ফুলশয্যার ঘরে যাবার জন্য। মায়ের কথা মেনে আদি ফুলশয্যার ঘরে যায় আনন্দীর থেকে জবাব চাইতে।

আনন্দী আজকের পর্ব ৩১ অক্টোবর (Anondi Today Episode 31 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আনন্দী আদির মধ্যে যে ঝামেলা হয়েছে সে কথা চৈতি ফোন করে সমস্তটা জানায় নন্দিনীকে। নন্দিনী চৈতির থেকে সমস্তটা শুনে তিতিরকে জানায়। নন্দিনীর প্ল্যান যে সফল হয়েছে সেটা ভেবেই মনে মনে আনন্দ পায় সে। এদিকে ফুলশয্যার ঘরে গিয়ে আদি আনন্দী থেকে জবাব চাই। আনন্দী আদিকে বারবার বলতে থাকে তাকে একটা সুযোগ দেওয়ার জন্য যাতে আনন্দী তার কথাগুলো বলতে পারে।
আনন্দীকে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ দেয় আদি
আনন্দীর কথা প্রথমদিকে আদি কিছুতেই শুনতে চায় না। কিন্তু আনন্দী জোর করে আদিকে নিজের কথাগুলো বলতে থাকে। আদি জানায় কিভাবে ছোটবেলায় তার একবার বিশ্বাস ভেঙেছিল। আসলে আদির বাবা এবং নন্দিনীর সম্পর্কের কথা আদি অনেক ছোটবেলাতেই জানতে পেরেছিল। তারপর থেকে বাবার সাথে তার সম্পর্ক একদম ভাল নয়। ছোটবেলায় একবার বিশ্বাস ভেঙেছিল আদির। তারপরে আবার আনন্দীর জন্য তার আদর্শে প্রশ্ন উঠল তার বিশ্বাসে চির ধরল। তাই কিছুতেই আনন্দীকে বিশ্বাস করতে পারছে না আদি। কিন্তু আনন্দী বলে সে আদির বিশ্বাস ফিরিয়ে আনবে। তার জন্য আনন্দীকে কিছুটা সময় দিতে হবে।
আরও পড়ুনঃ বিদেশে বিভুঁইয়ে এসে কার খোঁজ করছে নায়িকা? প্রকাশ্যে আসন্ন ধারাবাহিকের প্রথম প্রোমো!
এরপরে আনন্দী আদির থেকে এক মাস সময় চায় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। কিন্তু আদি জানিয়ে দেয় এক মাস নয় ২১ দিন সময় দেবে সে আনন্দীকে নির্দোষ প্রমাণ করার জন্য। পরের দিন বাড়িতে আদি আনন্দীর বিয়ের পর মঙ্গল কামনায় সত্যনারায়ণের পুজোর আয়োজন করা হয়। আনন্দীকে সকাল বেলা পুজোর আয়োজন করতে দেখে ভীষণ রেগে যায় চৈতী। এদিকে আদিও আনন্দীর সাথে কিছুতেই পুজোতে বসতে চায় না। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

