জি বাংলার একাধিক ধারাবাহিকের সময় পরিবর্তন! কটার সময় আসবে আপনার পছন্দের ধারাবাহিক? আগাম জানুন

নির্বাচন ও আইপিএলের মরসুমে নাজেহাল দশা বাংলা ধারাবাহিকের (Bengali Serial) টিআরপির (Trp)। আটটার আগের স্লটের ধারাবাহিকগুলি খানিক চললেও, মুখ থুবড়ে পড়েছে রাত আটটার পরের সব ধারাবাহিক। জলসা, জি, সান বা কালার্স সর্বত্র এক দৃশ্য। এদিকে দোরগোড়ায় কড়া নাড়ছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। তাই কোনও ঝক্কি তুলতে নারাজ চ্যানেল কর্তৃপক্ষ।
তাই টিআরপির হাল বেহাল দেখতেই ঝুপঝাপ বন্ধ হচ্ছে ধারাবাহিকের ঝাঁপ। টিআরপি এখন একমাত্র লক্ষ্য। দর্শকদের পছন্দকে তাই অগ্রাধিকার দিচ্ছে চ্যানেল। টিআরপিতে রদবদল করতে বেশ কয়েকটি নতুনত ধারাবাহিক এনেছে জলসা। ফল পেয়েছে হাতেনাতে। চলতি সপ্তাহে টিআরপির প্রথম দু’য়ে জলসা।
স্টার জলসার মতো জি-ও একই পথ অবলম্বন করেছে। জি -তে আসছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই কয়েকটি ধারাবাহিকের সম্প্রচারও শুরু হয়েছে। তবে সূত্রের খবর আইপিএল শেষ হয়ে যাওয়ার পর জি বেশ কয়েকটি বদল আনছে ধারাবাহিকের সময়সূচিতে।
২৭শে মে থেকে জি বাংলায় ৬.৩০ থেকে আসছে ‘কে প্রথম কাছে এসেছি’। তাহলে সেই স্লটে থাকা অষ্টমী কোথায় যাবে? এদিকে শেষ হচ্ছে ১০.৩০-এর মন দিতে চাই। তবে অষ্টমীকে ১০.৩০-র স্লটে পাঠানো হচ্ছে না। ১০.৩০শে আসছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘যোগোমায়া’।
View this post on Instagram
আরও পড়ুন: কবে থেকে দেখা যাবে সার্থক-স্রোতের রোম্যান্স? জানালেন স্বপ্নীলা ও মৈনাক!
জি বাংলার ধারাবাহিকের নয়া সময়সূচি
২৭শে মে থেকে ১০.৩০-এরে স্লটে দেখা যাবে যোগমায়া। আর ৬টা থেকে দেখা যাবে অষ্টমী। ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে হয়ে গেছে অফিশিয়াল ঘোষণা। অর্থাৎ, জি বাংলার পর্দায় ৬টার স্লটে থাকবে অষ্টমী। ৬.৩০-এর স্লটে থাকবে আসন্ন ধারাবাহিক ‘কে প্রথম কাছে esech’। আর ১০.৩০-এ আসছে ‘যোগমায়া’।
View this post on Instagram

