কবে থেকে দেখা যাবে সার্থক-স্রোতের রোম্যান্স? জানালেন স্বপ্নীলা ও মৈনাক!

মিঠিঝোরায় আসছে নতুন টুইস্ট! মন গলছে হুঁকোমুখো হ্যাংলা সার্থক স্যারের!

জি বাংলার (Zee Bangla) চর্চিত ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhoral । ধারাবাহিকের গল্প অনুযায়ী, সার্থক স্যারের প্রাক্তন প্রেমিকা তাকে ঠকিয়ে ছেড়ে যায়। তারপর থেকেই মেয়েদের উপর রাগ তার। ক্লাসের অন্যান্য ছাত্রীদের মধ্যে স্রোতের সঙ্গে যেন মন কষাকষি লেগেই আছে। তবে কী সার্থক স্যার স্রোতকে খানিক অন্য নজরে দেখেন? আর তাই স্রোতের থেকে দূরে সরাতে তার এহেন ব্যবহার?

স্রোত ওরফে স্বপ্নীলা চক্রবর্তী (Swapnila Chakraborty) বলেন,”কোন একটা মেয়ের জন্য আমাকে এত কষ্ট করতে হবে!” স্রোতের গলায় ক্ষোভ স্পষ্ট। তবে সার্থক স্যার ওরফে মৈনাক ঢোল (Mainak Dhole) সান্ত্বনা দেন,”তবে স্রোতের প্রতি ভাল লাগা থেকেই তো তিনি করছেন এসব।” দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখতে উদগ্রীব দর্শকরা।

সার্থক-স্রোতের অফস্ক্রিন কেমিস্ট্রি কেমন?

ধারাবাহিকের গল্প যে খাতে বইছে সে খাতে বইবে। কিন্তু অফস্ক্রিন কেমিস্ট্রি কেমন স্বপ্নীলা ও মৈনাকের? অভিনেত্রী জানান, “মৈনাকদা আমার থেকে অনেক সিনিয়র। এর আগে অনেক কাজ করেছেন। তাই আমি ভেবেছিলাম হয়ত রাশভারী লোক হবে। কিন্তু প্রথমদিন থেকেই খুব সহজে মেলামেশা করছে। আমার লেগপুল করে সারাদিন। আমিও করি।”

সহ-অভিনেত্রী হিসেবে স্বপ্নীলা কেমন? জানালেন মৈনাক ঢোল

মৈনাক বলেন,”স্বপ্নীলা খুব ভাল মেয়ে। কাজ নিয়ে সিরিয়াস। আমার সঙ্গে সিন্ নিয়ে আলোচনা করে। সহকর্মীদের সঙ্গে কথা বলা দরকার। তাহলে কাজ করা অনেক সহজ হয়। ” স্রোত ও তার মধ্যে সেই ‘কমিউনিকেশন’ আছে।

আরও পড়ুন: পর্ণার কাণ্ড দেখে একেবারে কুপোকাত কৃষ্ণা! সুইটির বদমাইশির প্রকৃত জবাব দিল অখিলেশ!

প্রেমের ক্ষেত্রে রাই না নীলুকে অনুসরণ করেন স্রোত?

ভালোবাসার ক্ষেত্রে দুই বোন রাই ও নীলু কার থেকে অনুপ্রেরণা নেয় স্রোত? স্বপ্নীলার অকপট উত্তর, রাই। প্রথম এপিসোড থেকে রাই শৌর্য্যর মধ্যে যে কেমিস্ট্রি দর্শকরা দেখেছে তা বেশ জনপ্রিয়। এই মুহূর্তে রাই ও অনির্বাণের জুটিকেও বাহবা দিচ্ছে সকলে। তাই প্রেমের ক্ষেত্রে চোখ বন্ধ করে রাইকে ফলো করে ছোটবোন স্রোত।

Bengali serial

Back to top button