বিরাট দুঃসংবাদ! শুরুর আগেই শেষ! সম্প্রচারের আগেই বন্ধ আসন্ন মেগার শুটিং!

বিকেলবেলা হলেই টিভির পর্দার সামনে বাড়ির মা কাকিমারা বসে পড়েন তাদের পছন্দের ধারাবাহিক গুলি (TV Serial) দেখার জন্য। বর্তমানে তো একাধিক জনপ্রিয় চ্যানেলে অসংখ্য ধারাবাহিক দেখানো হয়ে থাকে। তবে সব ধারাবাহিক তো আর দর্শকরা একসাথে দেখতে পারেন না। তাই তাদের পছন্দের কিছু ধারাবাহিক (TV Serial) রয়েছে যেগুলো দর্শক দেখতে একেবারেই মিস করেন না।
আর ধারাবাহিক জগতে নতুন ধারাবাহিকের আসা যাওয়া তো লেগেই রয়েছে। সেই সঙ্গে পুরনো ধারাবাহিক শেষ হয়ে যাওয়া খারাপ লাগাও রয়েছে দর্শকদের মাঝে। নতুনকে জায়গা করে দিতে গেলে পুরনোদের তো সরে দাঁড়াতেই হবে এটাই নিয়ম। তবে এবারে একটি জনপ্রিয় চ্যানেলের ধারাবাহিক শুরুর আগেই শেষ হয়ে যেতে চলেছে। যার জন্য দর্শকদের খুবই মন খারাপ।
শুরুর আগেই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকের শুটিং
বর্তমানে সব ধারাবাহিকই টিআরপি নির্ভর। ধারাবাহিকটির টিকে থাকা নির্ভর করে থাকে টিআরপি রেটিং এর উপর। ধারাবাহিকগুলি সবসময় চেষ্টা করে থাকবে টিআরপি তালিকায় নিজেদের জায়গা বজায় রাখতে। কিন্তু এবারে সম্প্রচার হওয়ায় আগেই একটি ধারাবাহিকের শুটিং শেষ করে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এরকম বহু ধারাবাহিক রয়েছে। যারা এর আগেও মাত্র তিন চার মাস সম্প্রচারিত হয়েই শেষ হয়ে গিয়েছে।
আপনাদের আগেই জানানো হয়েছে কালার্স বাংলায় শুরু হচ্ছে তিনটি নতুন ধারাবাহিক। দেবী নিয়ে কাণ্ড হেব্বি, প্রেম এভিনিউ, বিপতারিণী ট্রাস্ট। এবারে এর মধ্যেই দেবী নিয়ে কাণ্ড হেব্বি ধারাবাহিকের শুটিং এর মাত্র ৫ দিন পরই বন্ধ হয়ে যেতে চলেছে। এখনো পর্যন্ত ধারাবাহিকের প্রোমো ভিডিও প্রকাশ হয়নি। কবে, কখন ধারাবাহিক শুরু হবে সেসব জানা যায়নি। এরই মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকটির শুটিং।
আরও পড়ুন: যন্ত্রণা চেপে হাতে অস্ত্র তুলে নিল জগদ্ধাত্রী! সন্তানকে বাঁচাতে হিংস্র বাঘিনী হয়ে উঠল সে! দুর্ধর্ষ আজকের পর্ব
১০০ দিনের এপিসোড নিয়ে শুরু হবে এই তিনটি ধারাবাহিক। তাই জন্য আর মাত্র ৫ দিন শুটিং করলেই এই ধারাবাহিকের ১০০ এপিসোড সম্পূর্ণ হবে। তারপরই বন্ধ হয়ে যাবে ধারাবাহিকের শুটিং। তাই জন্য দর্শকদের মন বেজায় খারাপ।

