যন্ত্রণা চেপে হাতে অস্ত্র তুলে নিল জগদ্ধাত্রী! সন্তানকে বাঁচাতে হিংস্র বাঘিনী হয়ে উঠল সে! দুর্ধর্ষ আজকের পর্ব

দীর্ঘ সময় ধরে চলা জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো জগদ্ধাত্রী (Jagadhatri)। জি বাংলার পর্দার আরো একটি অন্যতম পুরনো ধারাবাহিক যা দীর্ঘ সময় ধরে চলছে। কিন্তু দর্শকের মনে এখনও এই ধারাবাহিক নিয়ে টানটান উত্তেজনা রয়েছে। ধারাবাহিকটি প্রতি সপ্তাহে ভালোই ফলাফল করছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee)। ধারাবাহিকে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীর জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়।

ধারাবাহিকে শেষ কয়েক দিনের পর্বে দেখানো হয়েছিল স্বয়ম্ভুর উপর কয়েকজন গুন্ডা মিলে আক্রমণ করেছে। স্বয়ম্ভুকে বাঁচাতে সেখানে উপস্থিত হয় জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী এসে ওই গুন্ডাদের বন্দুকের গুলি করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে জগদ্ধাত্রী মেহেন্দিকে ফোন করে থ্রেড দেয়। সাবধান করে যেই খেলায় মেহেন্দি নেমেছে সেটা যেনো বন্ধ করে দেয়। কৌশিকী যেহেতু জগদ্ধাত্রীর মেয়ের নামে সব সম্পত্তি লিখে দিয়েছে তাই তাকেও রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে মেহেন্দি। যেই হাসপাতালে জগদ্ধাত্রী ও তার মেয়ে রয়েছে সেখানেই কয়েকজন গুন্ডা পৌঁছায় তাদের ক্ষতি করার জন্য। জগদ্ধাত্রীর মেয়েকে মারার জন্য কয়েকজন লোক আসে।

Bengali serial

জগদ্ধাত্রী আজকের পর্ব ১৮ নভেম্বর (Jagadhatri Today Episode 18 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে জগদ্ধাত্রী নিজের প্রাণের বিনিময়ে প্রাণ দিয়ে নিজের সন্তানকে রক্ষা করার চেষ্টা করছে। তখনই একটা গুন্ডাকে আঘাত করে তার হাতের বন্দুক কেড়ে নেয় জগদ্ধাত্রী। তারপর ওই গুন্ডাকে আঘাত করে পালায়। অন্যদিকে আর একটা গুন্ডা ঘিরে ধরে তাকে গুলি করে নিজের মেয়েকে রক্ষা করে জগদ্ধাত্রী।

নিজের প্রাণের বিনিময়ে সন্তানকে রক্ষা করল জগদ্ধাত্রী

এরপর সব গুন্ডাকে একার হাতে নির্মূল করে নিজের মেয়েকে প্রাণে রক্ষা করে জগদ্ধাত্রী। তারপরে ডাক্তার এসে জগদ্ধাত্রীর মেয়েকে নিয়ে যায় সুরক্ষিত জায়গায়। কিন্তু জগদ্ধাত্রীর অবস্থা আরও খারাপ হতে থাকে। এদিকে কৌশিকী মুখার্জি বাড়ি এলে উৎসব তাকে সম্পত্তি নিয়ে প্রশ্ন করতে থাকে। কৌশিকী সব সম্পত্তি জগদ্ধাত্রীর মেয়েকে লিখে দিয়েছে সেই নিয়েই কথা কাটাকাটি হয় তাদের মধ্যে।

আরও পড়ুন: শেষ হল পথের পাঁচালীর দুগ্গার যাত্রা! মা’রণ রোগের কাছে হেরে গিয়ে বিদায় জানালেন উমা দাশগুপ্ত!

তার কিছুক্ষণ পরই কৌশিকীর কাছে হাসপাতাল থেকে ফোন আসে। কৌশিকী জানতে পারে যে হাসপাতালে জগদ্ধাত্রীর মেয়ের উপর হামলা করা হয়েছিল। সব শুনে কৌশিকী তো অবাক হয়ে যায়। তারপর সেখানে উপস্থিত উৎসব ও উৎসবের মা সবটা শুনে অভিনয় করতে থাকে, যেনো জগদ্ধাত্রীর মেয়ের জন্য তাদের খুব কষ্ট হচ্ছে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button