মায়ের কোল শূন্য করে চলে গেলো অভিজিৎ! মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বুবাই!

হাজার হাজার স্বপ্ন চোখে নিয়ে অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি জোগাড় করেছিল জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র বুবাইয়ের মাস্টারমশাই অভিজিৎ। কিন্তু সেই সমস্ত স্বপ্ন পূরণ হওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে গেল সে। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থানে অর্থাৎ বেঙ্গল টপারের জায়গা দখল করেছে নিম ফুলের মধু।

বর্তমান গল্প অনুযায়ী, বুবাই এবং তার মাস্টারমশাই অভিজিৎ দুজন মিলে রাত্রিবেলা বাড়ি ফিরছিলেন। বুবাই অভিজিতের সাইকেলেই নিজের বাড়ির পথে রওনা দিয়েছিল। কিন্তু মাঝ রাস্তায় কিছু মাতাল ছেলেমেয়ের বেপরোয়া গাড়ির ধাক্কায় অনেক বড় দুর্ঘটনার শিকার হয় অভিজিৎ আর বুবাই। বেশ খারাপ অবস্থায় তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। তবে শেষ রক্ষা করতে পারেনি চিকিৎসক।

নিম ফুলের মধু আজকের পর্ব ৪ জুলাই (Neem Phuler Modhu Today Episode 4 July)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পর্ণা আর সৃজন দুজন মিলে বাড়ির প্রত্যেকের জন্য আইসক্রিম নিয়ে আসে। সৃজন অয়নকে বুবাইয়ের জন্য আনা খাতা আর পেন দেয়। এই নিয়ে কিছুক্ষণ বাজে তর্ক করে অয়ন কারণ সেটাই তার স্বভাব। এরপর সবাই মিলে খুব আনন্দ করে আইসক্রিম খায়। তারা বুঝতেও পারেনি আর কিছুক্ষণের মধ্যে তাদের সমস্ত আনন্দ মাটিতে মিশে যেতে চলেছে। খানিকক্ষণ বাদে সৃজনকে হাসপাতাল থেকে ফোন করা হয়। সেখান থেকেই তারা জানতে পারে এক অনেক বড় দুর্ঘটনার কবলে পড়েছে অভিজিৎ আর বুবাই।

এদিকে কাছাকাছি একটি সিগনাল থেকে সেই বড়লোকের বিগড়ে যাওয়ার ছেলে এবং তার বান্ধবীকে গ্রেফতার করে পুলিশ। তাদের মুখ থেকে মদের গন্ধ পাওয়ায় এবং মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অপরাধে তাদের থানাতেই ধরে রাখে পুলিশ। সেই ছেলেটির বান্ধবী তাড়াতাড়ি ছেলেটির বাবাকে ফোন করে সবটা জানায়। বোঝা যাচ্ছে এই ছেলেটির বাবা অনেক বড় একজন কেউকটা। যার ফল স্বরূপ পুলিশকেও রেয়াদ করে না সে।

আরও পড়ুন: অহনার শ্বশুরবাড়ি হাজির হলো শ্যামলী! সব সত্যি জেনে অবাক নায়িকা! অনিকেতের কাছে অহনার কুকীর্তি ফাঁস করলো সে!

মারা গেল অভিজিৎ

অন্যদিকে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছয়ে গোটা দত্তবাড়ি এবং পাশাপাশি সেখানে চলে যায় অভিজিতের মা বোন এবং তার হবু স্ত্রী। ডাক্তার তাদেরকে জানায় বুবাইয়ের অবস্থা অত্যন্ত খারাপ। ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না। আর অভিজিৎ চৌধুরীর ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে। তাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হয়নি। সব শুনে চোখে পাথর হয়ে যায় অভিজিতের মা এবং হবু স্ত্রী। অন্যদিকে এই এতোটুকু সময়ের মধ্যে এত কিছু ঘটনা ঘটে যাওয়ায় ভীষণ ভেঙ্গে পড়ে পর্ণা।

 

Back to top button